Thursday, May 14, 2026

এনকাউন্টারের আগে মিডিয়াকে আটকে দেওয়া হলো সাক্ষী হঠাতে?

Date:

Share post:

কেন, কেন এবং কেন?এনকাউন্টারের ঠিক আগে টোল প্লাজায় মিডিয়ার গাড়ি আটকে দেয় পুলিশ। তার আধ ঘন্টা ৪০ মিনিটের মধ্যে বিকাশ অপারেশন খতম। জায়গাটির নাম জালোন। কানপুর থেকে এই এলাকাটির দূরত্ব ১৫০ কিলোমিটার। যে পুলিশকর্মী দায়িত্বে ছিলেন, তিনি বলছেন, আমরা চেকিং করছি। কিন্তু কেন? যে গাড়িগুলি এতদূর এলো পুলিশের সঙ্গে তাদের কেন আটকানো হলো? কোনও উত্তর নেই। তিনি গাড়ি চেকিংয়ের নামে আটকে দেন মিডিয়ার গাড়ি। টোল প্লাজায় গাড়ি আটকানোর পর আড়াআড়িভাবে দাঁড় করানো হয় লরি। রেলিং, বাঁশ দিয়ে আটকানো হয় মিডিয়ার গাড়ি। তারপর মিডিয়ার গাড়িতে শুরু হয় তল্লাশি। প্রত্যেকটি কাগজ খুঁটিয়ে দেখা হতে থাকে। বিকাশকে নিয়ে এসটিএফের গাড়ি ততক্ষনে পগার পার। একটু পরেই বিকাশ দুবে অপারেশ শেষ। এলাকার মানুষকে এনকাউন্টারের আগে এলাকা থেক্ব সরিয়ে দেওয়া হয়। তাঁরা দূরে যাওয়ার পর গুলির শব্দ শোনেন। যোগী আদিত্যনাথ সরকারের কাছে জবাব চাইছেন বিরোধী রাজনীতিকরা। সমালোচনা সন মহলে।

Related articles

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...

ড্রোন হামলার জেরে বিস্ফোরণ! ওমানের কাছে ডুবল ভারতীয় পণ্যবাহী জাহাজ

ওমান উপকূলের কাছে ড্রোন হামলার জেরে ডুবে যায় ভারতীয় পতাকাবাহী পণ্যের জাহাজ। ‘এমএসভি হাজি আলি’ নামের একটি কার্গো...