Saturday, March 14, 2026

বেসরকারিকরণ নয়, শুধু কিছু প্রাইভেট ট্রেন চলবে, দাবি রেলমন্ত্রীর

Date:

Share post:

“রেলের কোনও বেসরকারিকরণ হচ্ছে না। শুধুই কয়েকটি রুটে প্রাইভেট ট্রেন চলবে৷ এর ফলে রেলের যাত্রী স্বাচ্ছন্দ্য আরও বৃদ্ধি পাবে।”

রেলের বেসরকারিকরণ নিয়ে দেশজুড়ে যে বিতর্ক চলছে, তাতে রাশ টানতে এবার এ কথা জানালেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।

এখানেই শেষ নয়। রেল বেসরকারি হাতে তুলে দেওয়া নিয়ে সাধারণ মানুষ এবং বিরোধীরা যেভাবে মোদি সরকারকে কাঠগড়ায় তুলছে, তারও জবাবও দিয়েছেন গোয়েল। বলেছেন, “কংগ্রেস এবং তার সঙ্গে থাকা দলগুলি চায় না, রেলযাত্রীরা ভালো পরিষেবা পান। দেশের উন্নয়নে রেল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করুক, সেটাও এরা চায় না৷ সে কারণে কেন্দ্র যখন যাত্রীদের বিশ্ব মানের ট্রেন পরিষেবায় দিতে চাইছে, এই দলগুলি বারবার বিরোধিতা করছে।”

রেলমন্ত্রী অতীত ইতিহাস উল্লেখ করে জানিয়েছেন, “২০০৪ থেকে ২০০৯ সালের প্রতিটি বাজেটে পিপিপি মডেলে ট্রেন পরিচালনার প্রস্তাব দেওয়া হয়েছিলো। তখন কারা সরকারে ছিলো? তাহলে এখন বিরোধিতা করা হচ্ছে কেন?”
গোয়েল স্পষ্ট বলেছেন,
“কয়েকটি রুটে শুধুমাত্র বেসরকারি ট্রেন চালানো হবে। এর অর্থ রেলের বেসরকারিকরণ নয়৷” এক ট্যুইট বার্তায় বেসরকারি ট্রেন নিয়ে রেলমন্ত্রী ঘোষণা করেছেন, ‘১৫১টি বেসরকারি ট্রেন চালানোর অর্থ, এর ফলে যেমন যাত্রীদের আধুনিক পরিষেবা মিলবে, তেমনই সংরক্ষিত আসন পাওয়া যাবে অনেক বেশি। তাতে আখেরে লাভবান হবেন সাধারণ যাত্রীরাই।’

spot_img

Related articles

নন্দীগ্রাম দিবস: শহিদদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর, বিজেপিকে উৎখাতের ডাক মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীর

তেরো বছর আগে ঘটে যাওয়া সেই রক্তক্ষয়ী স্মৃতি আজও টাটকা বাংলার মানুষের মনে। শনিবার নন্দীগ্রাম দিবসে শহিদদের প্রতি...

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...