Wednesday, April 29, 2026

এবার করোনার থাবা অনুপম খেরের পরিবারে

Date:

Share post:

এবার অনুপম খেরের পরিবারে করোনার থাবা। অভিনেতার মা দুলারি খেরও করোনা আক্রান্ত হয়েছেন। অনুপম নিজে একটি  ভিডিও পোস্ট করে জানিয়েছেন এ কথা। তাঁর ভাই, ভ্রাতৃবধূ ও ভাইঝির শরীরেও করোনা ধরা পড়েছে।

প্রবীণ অভিনেতা বলেন, “বন্ধুগণ, আমার মা দুলারি করোনা সংক্রমিত হয়েছেন। তাঁর শরীরে অল্প লক্ষণ রয়েছে। মাকে ভর্তি করা হয়েছে কোকিলাবেন হাসপাতালে। একই সঙ্গে ভাই রাজু খের, ভ্রাতৃবধূ ও ভাইঝির শরীরেও করোনা ধরা পড়েছে। আমি নিজেরও করোনা পরীক্ষা করিয়েছি, আমার ফল নেগেটিভ এসেছে।  পুরনিগমকে এ ব্যাপারে জানিয়েছি আমি।”

উল্লেখ্য, শনিবারই বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সঙ্গে আক্রান্ত হয়েছেন তাঁর ছেলে অভিষেকও।

Related articles

নজিরবিহীন! কলকাতা থেকে খাগড়াগড়, ভোটে মোতায়েন NIA-ও

একের পর এক নিজেদেরই রেকর্ড ভাঙছে নির্বাচন কমিশন। গোটা দেশের নির্বাচনে যা দেখা যায়নি, সেই সব নিয়ম তৈরি...

এবার সুপ্রিম কোর্টে মামলা: আইপিএস অজয় পাল শর্মার জরুরি ভিত্তিতে অপসারণ দাবি

বাংলার নির্বাচনে বেছে বেছে বিজেপি শাসিত রাজ্যের পুলিশ আধিকারিকদের পুলিশ পর্যবেক্ষক হিসাবে নিয়োগ। অথচ বাংলায় শান্তিপূর্ণ নির্বাচনের দায়িত্ব...

ভোটের আগের রাতে রদবদল! বীরভূম-দক্ষিণ ২৪ পরগনার এডিএমকে সরাল কমিশন

দ্বিতীয় দফার ভোটগ্রহণের মাত্র কয়েক ঘণ্টা আগে ফের নজিরবিহীন পদক্ষেপ করল নির্বাচন কমিশন। মঙ্গলবার রাতে আচমকাই সরিয়ে দেওয়া...

নির্বাচনের আগে টাকার আমদানি থেকে বহিরাগত: তিন দাবিতে কমিশনে তৃণমূল

নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে কলকাতা হাই কোর্ট। তার প্রমাণও মিলেছে কমিশনের প্রতিটি পদক্ষেপে। বিজেপির দায়ের...