Saturday, May 16, 2026

বিজেপি বিধায়কের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি

Date:

Share post:

হেমতাবাদে বিজেপি বিধায়কের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি করল পরিবার। পরিবারের অভিযোগ, আত্মহত্যা নয়, পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে দেবেন্দ্রনাথ রায়কে। বিজেপি বিধায়কের রহস্যজনক মৃত্যু ঘিরে সোমবার সকালে থেকে চাঞ্চল্য ছড়ায় উত্তর দিনাজপুরের হেমতাবাদে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তাঁর গলায় দড়ি দেওয়া দেহ উদ্ধার হয়। পরিবারের অভিযোগ, রাত একটা নাগাদ তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর আর তাঁর আর কোনও হদিস মেলেনি। সকালে তাঁর ঝুলন্ত দেহ মেলে।

পরিবারের অভিযোগ, স্থানীয় এক তৃণমূলনেতা গভীর রাতে বিধায়ককে ডেকে নিয়ে গিয়েছিলেন। যদিও তাঁদের বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল নেতৃত্ব।
২০১৬-র বিধানসভা নির্বাচনে দেবেন রায় সিপিএম প্রার্থী হিসাবে হেমতাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিলেন৷ ২০১৯ সালে তিনি বিজেপি-তে যোগ দেন৷
ঘটনার প্রতিবাদ ও দোষীদের গ্রেফতারের দাবিতে রাস্তায় নেমেছেন বিজেপি কর্মীরা।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...