Friday, March 13, 2026

নিজের মৃত্যু নিজেই ডেকে আনছেন অর্জুন! বললেন জ্যোতিপ্রিয়

Date:

Share post:

বিস্ফোরক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের মন্ত্রী প্রকাশ্যে হুমকি দিচ্ছেন রাজ্যেরই সাংসদ অর্জুন সিংকে। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক হুমকি দিয়ে বললেন, অর্জুন সিং নিজেই নিজের মৃত্যু ডেকে আনছেন। কিন্তু প্রশ্ন হলো কেন এই হুমকি?

ভাটপাড়ার তৃণমূল কর্মী ধর্মেন্দ্র সিংয়ের উপর এদিন হামলা হয়। সে এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের অভিযোগ এই হামলার পিছনে রয়েছে অর্জুন সিং। শুধু যে তিনি ভাটপাড়া থানায় অর্জুনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তাই নয়, হুমকি দিয়ে বলেছেন হয় আত্মসমর্পণ করুক অর্জুন, না হলে ওকে গ্রেফতার করা হবে। পাল্টা অর্জুন বলেছেন, আমি মুরগির বাচ্চা নই। ভয় পাই না। কোথায়, কখন যেতে হবে বলে দিক, আমি পৌঁছে যাব। দেখতে চাই কী হয়। এসব ফাঁকা আওয়াজ যেন আমাকে না দেওয়া হয়। সবমিলিয়ে মন্ত্রী-সাংসদের লড়াই জমে উঠেছে।

spot_img

Related articles

প্রভাব নেই ধর্মঘটের, সরকারি কর্মীদের কাজে বাধা দেওয়ার অভিযোগ DA আন্দোলনকারীদের বিরুদ্ধে

রাজ্যজুড়ে সব সরকারি প্রতিষ্ঠানে শুক্রবার স্বাভাবিক পরিষেবা। DA আন্দোলনকারীদের ডাকা ধর্মঘটের ( strike in West Bengal) কোনও প্রভাব...

শিয়ালদহ মেন শাখায় পরপর দাঁড়িয়ে ট্রেন, রেল বিভ্রাটে দুর্ভোগ যাত্রীদের 

শুক্রবার সকাল বেলা কোনও ঘোষণা ছাড়াই শিয়ালদহ মেন শাখায় (Sealdah Division Main Line) পরপর দাঁড়িয়ে পড়ল একাধিক ট্রেন!...

দেশজুড়ে এলপিজি সংকট, কেন্দ্রের দিকে আঙ্গুল তুলে সংসদ ভবনের বাইরে ধর্নায় তৃণমূল

সারা দেশ জুড়ে রান্নার গ্যাসের জন্য হাহাকার (LPG crisis) পড়ে গেছে। গ্যাসের দাম আগেই বাড়িয়েছে কেন্দ্রীয় সরকার (Govt...

হাওড়ার জগৎবল্লভপুরে উদ্ধার প্রৌঢ়ার বস্তাবন্দি দেহ, গ্রেফতার ছেলে-বৌমা

পারিবারিক অশান্তির জেরে শ্বাসরোধ করে মাকে খুন করার পর দেহ বস্তায় ভরে নয়ানজুলিতে ফেলে এল গুণধর ছেলে। মৃতার...