Thursday, May 14, 2026

থানার সামনেই কান ধরে দাঁড়িয়ে মহিলা পুলিশকর্মী! ভাইরাল ছবি

Date:

Share post:

থানার সামনে কান ধরে দাঁড়িয়ে আছেন এক মহিলা পুলিশ কর্মী। ঘটনা ময়নাগুড়ির। বুধবার রাতে এমনই এক ছবি ভাইরাল হয়েছে। সুত্রের খবর, বুধবার ময়নাগুড়ি থানায় বিজেপির থানা ঘেরাও কর্মসূচি চলছিল। সেই সময় ওই মহিলা পুলিশ কর্মী স্কুটি নিয়ে থানায় প্রবেশের চেষ্টা করলে তাঁকে থানার সামনেই ঘিরে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। পরে পরিস্থিতি শান্ত হলে চলে যান বিজেপি কর্মীরা। এরপরই ভাইরাল হয় ওই ছবি।

কিন্তু কী কারণে ওই মহিলা পুলিশ কর্মী কানে হাত দিলেন তা এখনও স্পষ্ট নয়। এদিকে পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, ওই মহিলা কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ওই সময় থানার চারপাশে তুমুল চিৎকার হচ্ছিল। সেই চিৎকার সহ্য করতে না পেরে হাত দিয়েছিলেন। সেই সুযোগে কেউ তাঁর ছবি তুলেছিলেন। ঘটনায় কে বা কারা জড়িত তারপর শুরু করেছে পুলিশ।
এই ঘটনা প্রসঙ্গে জলপাইগুড়ির পুলিশ সুপার অভিষেক মোদি জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে। যদি সত্যিই এই ছবি কেউ পোস্ট করে থাকে। তাহলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...