Wednesday, May 13, 2026

আইআইটিতে ভর্তির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন কেন্দ্রের

Date:

Share post:

মহামারি পরিস্থিতির মধ্যে আইআইটি-তে ভর্তির ক্ষেত্রে নিয়ম পরিবর্তন করল কেন্দ্রীয় সরকার। শুক্রবার টুইট করে মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পােখরিয়াল জানান, বর্তমান পরিস্থিতির জেরে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ ইন্ডিয়ার ভর্তির নিয়ম বদল করা হল। জয়েন্ট এন্ট্রান্স অ্যাডভান্স পরীক্ষায় সফল হলেই আইআইটিতে ভর্তি হতে পারবে ইচ্ছুক পড়ুয়ারা। এক্ষেত্রে দ্বাদশ শ্রেণীর মার্কশিট দেখা হবে না। জয়েন্ট অ্যাডমিশন বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে।

উচ্চমাধ্যমিক, আইএসসি ও সিবিএসই বোর্ডের দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশিত হয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলির যে পরীক্ষা বাকি ছিল, সেই পরীক্ষাগুলির মূল্যায়ন হয়েছে পূর্ববর্তী পরীক্ষার নম্বরের ভিত্তিতে। মূলত সেই কারণেই, দ্বাদশ শ্রেণীর ফলাফলকে এবার আইআইটিতে ভর্তির ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে না কেন্দ্র। প্রসঙ্গত, আইআইটিতে ভর্তি হতে গেলে জয়েন্ট এন্ট্রান্স পাশ করার পাশাপাশি দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেতে হয়।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...