Wednesday, June 3, 2026

মহামেডান ক্লাবের তৃতীয় বিদেশি কী নতুন মুখ, ময়দানে জল্পনা তুঙ্গে!

Date:

Share post:

ইতিমধ্যেই মোহনবাগানের প্রাক্তনী কিংসলে এবং ইস্টবেঙ্গলের প্রাক্তনী উইলিস প্লাজাকে সই করিয়ে চমক দিয়েছে সাদা–কালো শিবির । এবার এশিয়ান কোটার তৃতীয় বিদেশি কে হবেন তা নিয়ে সরগরম ময়দান ।
আলোচনায় তৃতীয় বিদেশি হিসাবে নাম শোনা যাচ্ছে ইস্টবেঙ্গলের প্রাক্তনী ডু ডং কিংবা মোহনবাগানে খেলে যাওয়া তুর্সুনভ। যদিও আরও একটি সম্ভাবনার কথা শোনা যাচ্ছে মহমেডান শিবির থেকে । এশিয়ান কোটার তৃতীয় বিদেশি সম্পূর্ণ অপরিচিত ভারতীয় ফুটবলে । এর আগে এদেশে তিনি খেলেননি। মালোয়েশিয়ান লিগে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন। সেই বিদেশিকে সই করাতে চলেছে সাদা–কালো। সামনের সপ্তাহে হতে পারে ঘোষণা ।
আসলে তৃতীয় বিদেশির পিছনে বেশি টাকা খরচ করতে চাইছেন না সাদা কালো কর্তারা। কারণ, দ্বিতীয় ডিভিশন আই লিগে মাঠে প্রথম একাদশে খেলতে পারবেন দু’জন বিদেশি। তৃতীয় বিদেশির ঠাঁই হবে রিজার্ভ বেঞ্চে। মহমেডানের এক কর্তা বলেন, ‘ডু ডং, তুর্সুনভ হবে না। তবে একজন নতুন মুখ হবে। তাঁর জীবনপঞ্জি ভাল করে দেখা হয়েছে। খেলার ভিডিও দেখেছি। সমর্থকরা হতাশ হবেন না।’ এরই পাশাপাশি,
কলকাতা লিগের ম্যাচ নিজেদের মাঠে খেলার পরিকল্পনা নিয়েছেন মহামেডান কর্তারা । জোরকদমে চলছে মাঠ সংস্কারের কাজ। আইএফএ সচিব জয়দীপ মুখার্জিও মহমেডান মাঠ পরিদর্শন করেছেন।

Related articles

বড় সিদ্ধান্ত! একযোগে রাজ্যের সব কমিটি-শাখা সংগঠন ভাঙল তৃণমূল

রাজ্যের সব কমিটি ও শাখা সংগঠন ভেঙে দিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। ভেঙে দেওয়া হল দলের তৃণমূল, যুব...

সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার সমাধানে চালু ‘আপনার সরকার আপনার পাশে’ কর্মসূচি 

রাজ্যে বিজেপি সরকারের পরিষেবা পেতে যাতে সাধারণ মানুষের কোনও সমস্যা না হয় সেই কথা মাথায় রেখে এবার নতুন...

দিল্লির অভিজাত রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝলসে- ঝাঁপ দিয়ে মৃত ২১, আটকে বহু

কলকাতার স্টিফেন কোর্টের স্মৃতি উস্কে দিল্লিতে (Delhi Fire Accident) ফিরল আগুন আতঙ্ক! ঘটনার জেরে ২১ জনের মৃত্যু হয়েছে...

মোবাইলেও দেখা যাবে ফুটবল বিশ্বকাপ, জেনে নিন সাবস্ক্রিপশন প্ল্যান

সব জটিলতার অবসান হয়ে ভারতের ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup 2026) সম্প্রচারের দায়িত্ব পেয়েছে জি(ZEE) এন্টারটেইনমেন্ট । টিভি চ্যানেলের...