Monday, May 18, 2026

প্রবল বৃষ্টিতে পাহাড়ে ধস, ভাসছে উত্তরবঙ্গ

Date:

Share post:

টানা বৃষ্টিতে রীতিমতো বিপর্যস্ত উত্তরবঙ্গ । পাহাড়ে ধস। ক্ষতিগ্রস্ত দার্জিলিংয়ের রিমবিক লোধামা লিঙ্ক রোড। বিপাকে পড়েছেন স্থানীয়রা। চলছে লকডাউন, তারই মধ্যে বর্ষা শুরু হতেই ইলামবাজার-জয়দেব সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে । দুবরাজপুর-পানগড় রোডেরও একই হাল। দুপুর দেড়টা নাগাদ বর্ধমানে প্রবল বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টি পড়তে শুরু করলে তড়িঘড়ি করে কাজ সেরে দলবেঁধে বাড়ির উদ্যেশ্যে রওনা দেন সবাই । পথের মধ্যেই আচমকা বাজ পড়লে ঘটনাস্থলে ২ জন মারা যান। বাকিরা গুরুতর ভাবে জখম হন।
দক্ষিণবঙ্গের একাংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। পুরুলিয়া, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, নদিয়ায় বৃষ্টিতে ভাসছে । বীরভূম, মুশিদাবাদ, হাওড়া, উঃ ২৪ পরগনাতেও বৃষ্টি কমবেশি বৃষ্টি হচ্ছে বিভিন্ন জায়গায় । এই বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।

Related articles

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...

কোর্টের লড়াইয়ে স্বস্তি বিসিসিআই, জ্বালানি সংকটের মধ্যেও চলবে আইপিএল?

মাঠের বাইরে কোর্টের লড়াইয়ে বড় জয় বিসিসিআই(BCCI)। আরটিআইয়ের (RTI) আওতায় পড়বে না ভারতীয় ক্রিকেট বোর্ড। ৮ বছর ধরে...