Saturday, March 14, 2026

কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়াল হাইকোর্ট

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের নির্দেশে ফের কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ বাড়ল। আদালত নতুন নির্দেশিকায় আগামী ১০ অগস্ট পর্যন্ত কাজ করার সময়সীমা বাড়ালো ফিরহাদ হাকিম নেতৃত্বাধীন প্রশাসক বোর্ডের। প্রসঙ্গত, হাইকোর্টের আগের নির্দেশ অনুসারে আজ, ২০ জুলাই কলকাতা পুরসভার কেয়ারটেকার বোর্ডের মেয়াদ শেষ হচ্ছে। এই পরিস্থিতিতে এদিন মেয়াদ বাড়ানোর নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। একইসঙ্গে আদালত জানিয়েছে, আগামী ২৮ জুলাই কলকাতা পুরসভায় প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলার চূড়ান্ত শুনানি হবে।

উল্লেখ্য, গত ৩ জুন কলকাতা পুরসভা প্রশাসক নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে ফিরিয়ে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত তাদের নির্দেশে স্পষ্ট জানিয়ে দেয়, এই মামলায় রায় দেবে কলকাতা হাইকোর্ট। মামলাটির দ্রুত নিষ্পত্তির নির্দেশও দেয় সুপ্রিম কোর্ট। এরপর কলকাতা পুরনিগমের প্রশাসক বোর্ডকে “কেয়ারটেকার বোর্ড” হিসেবে চিহ্নিত করে কলকাতা হাইকোর্ট। সেই বোর্ডকে এক মাসের জন্য কাজ করার সুযোগ দেন বিচারপতি সুব্রত তালুকদারের সিঙ্গল বেঞ্চ।

spot_img

Related articles

আরও কিছু ভাঙতে পারে! হাত ধরে সাংসদ করা নেত্রীকে ‘হুমকি’ মিঠুনের

নরেন্দ্র মোদির ব্রিগেডের সভা উপলক্ষ্যে যে নজিরবিহীন সন্ত্রাস দেখেছে কলকাতা শহর, তা স্পষ্ট করে দেয় এই গুন্ডাগিরিকেই সমর্থন...

হাদি হত্যাকাণ্ডে ফের সাফল্য বাংলার পুলিশের, নদীয়া থেকে গ্রেফতার আরও ১

আবারও বাংলাদেশের ছাত্রনেতা ওসমান হাদি খুনের ঘটনার গ্রেফতারিতে বাংলার পুলিশের বিরাট সাফল্য। পশ্চিমবঙ্গ থেকে গ্রেফতার আরও ১। শনিবার...

শহরে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেই মন্ত্রী শশী পাঁজার ওপর আক্রমণ! নিন্দায় সরব অভিষেক

খোদ প্রধানমন্ত্রীর শহরে উপস্থিত থাকাকালীনই আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। মন্ত্রীর...

ফের নাম-বিভ্রাট মোদির মুখে, রানি রাসমণিকে বললেন ‘রসমণি’, প্রতিবাদ তৃণমূলের 

বিধানসভা নির্বাচনের আগে বঙ্গে ভোটপ্রচারে এসে ফের নাম-বিভ্রাটে জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলার মনীষীদের নাম উচ্চারণে প্রধানমন্ত্রীর এই...