Saturday, May 16, 2026

চিকিৎসক, নার্সের সংখ্যা বাড়ানোর দাবিতে সাগর দত্তে বিক্ষোভ

Date:

Share post:

সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালকে কোভিড হাসপাতাল হিসাবে চিহ্নিত করা হয়েছিল। সেখানে ৫০০বেড থাকার কথা ছিল, কিন্তু আপাতত ৫০ টি বেড নিয়ে শুরু হয়েছে ভাইরাস চিকিৎসা কেন্দ্র। কিন্তু অভিযোগ, সেখানে পর্যাপ্ত সংখ্যায় চিকিৎসক, নার্স নেই। একদিকে কোভিড রোগীর পাশাপাশি অন্যান্য রোগীদেরও পরিষেবা দিতে হচ্ছে। এর প্রতিবাদে হাসপাতালের নার্সরা সুপারের ঘরের সামনে বিক্ষোভ দেখান। তাঁদের দাবি, ডাক্তার ও নার্সের সংখ্যা বাড়াতে হবে। তারা যেমন ২৪ ঘণ্টা ডিউটি দিচ্ছেন, রোগীর সঙ্গে জুনিয়র ডাক্তারদেরও তেমন থাকতে হবে। এছাড়া তাঁদের পর্যাপ্ত পরিমাণ পিপিই, স্যানিটাইজার, মাস্ক নেই বলেও অভিযোগ। স্বাস্থ্য দফতরকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন সুপার।

Related articles

রবিবার খোলা থাকছে বিদ্যাসাগর সেতু, নয়া নির্দেশিকা জারি পুলিশের 

রবিবার সকাল থেকে রাত পর্যন্ত বন্ধ থাকছে না বিদ্যাসাগর সেতু (Vidyasagar Setu), পূর্ববর্তী নির্দেশিকা প্রত্যাহার করে জানিয়ে দিল...

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রী 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...