Saturday, May 16, 2026

সরকারি হাসপাতালে ভিডিও কলে ভাইরাস আক্রান্ত রোগী কথা বলতে পারবেন পরিজনদের সঙ্গে!

Date:

Share post:

ভাইরাস  আক্রান্ত   রোগীদের জন্য এবার নয়া নির্দেশিকা জারি করল সরকার। সরকারি হাসপাতালে কোনও ভাইরাস আক্রান্তের কাছে মোবাইল রাখার অনুমতি নেই। কিন্তু এবার পরিজনদের সঙ্গে ভিডিও কলে কথা বলতে পারবেন আক্রান্ত। তবে তার বন্দোবস্ত করতে হবে হাসপাতাল কর্তৃপক্ষকেই ।

পাশাপাশি, মানসিক চাপ কাটাতে রোগীর পরিবারের কাউন্সেলিং করাতে হবে। রোগীর শরীরের অবস্থা কত দিনে তিনি সুস্থ হতে পারেন, সে সম্পর্কে বিস্তারিত জানাতে হবে রোগীর পরিজনকে। অন্যদিকে, ভাইরাস চিকিৎসায় সরকারি প্রোটোকল মানা হচ্ছে কিনা তা নিয়ে টিম গঠন করেছিল রাজ্য স্বাস্থ্য দফতর। সেই টিম বিভিন্ন বেসরকারি ও সরকারি হাসপাতাল ঘুরে দেখে। দেখা যায় অনেকেই সেই নির্দেশিকা মানছে না। ফলে নতুন করে হাসপাতালগুলির কাছে নির্দেশিকা পাঠানো হয়েছে।

Related articles

IFA-র লিগে বড় জয় মার্লিন গ্রুপের দল ক্লাব প্যাভিলিয়নের

  ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের অনূর্ধ্ব-১৩ বিভাগে বড় জয় পেল মার্লিন গ্রুপের(Marlin) দল ক্লাব প্যাভিলিয়ন ।...

নবম-দশমে বাধ্যতামূলক ৩ ভাষা পড়া: জুলাই থেকে কার্যকর CBSE নির্দেশিকা

নবম ও দশম শ্রেণির ক্ষেত্রে এবার থেকে বাধ্যতামূলকভাবে তিনটি ভাষা পড়তে হবে। নির্দেশিকা জারি করে জানালো সিবিএসই (CBSE)...

দশ লাখে প্রশ্ন কিনে নিটে প্রাপ্তি মোটে ১০৭! পর্দাফাঁস হতেই গা ঢাকা দিল মূল অভিযুক্তের ছেলে

নিটের প্রশ্নপত্র ফাঁস হওয়ার পর বাতিল হয়েছে এই বছরের পরীক্ষা। পরীক্ষার নামে এই ধরণের প্রহসন নিয়ে উত্তাল গোটা...

পুলগাঁওয়ে ফায়ারিং প্র্যাকটিসের মাঝে চরম অশান্তি! জুনিয়রকে লক্ষ্য করে মেজরের গুলি, মৃত সুবেদার মেজর

সেনা ক্যাম্পে ফায়ারিং প্র্যাকটিসের সময়ে জুনিয়র কমিশনড অফিসার সুবেদার মেজর ওম বাহাদুর খণ্ডকে গুলি করে খুন। মেজর মনন...