Thursday, May 14, 2026

শেষ ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্ত ৪৮,৬৬১

Date:

Share post:

দেশজুড়ে প্রতিদিন বিদ্যুৎ গতিতে বেড়ে চলেছে মারণ ভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আরও ৪৮ হাজার ৬৬১ জনের শরীরে মিলল করোনা ভাইরাসের হদিশ। পাশাপাশি, এই সময়ের মধ্যে রাজ্যে মৃত্যু হয়েছে আরও ৭০৫ জন করোনা রোগীর। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হল ১৩ লক্ষ ৮৫ হাজার ৫২২ জন। এপর্যন্ত এই মারণ ভাইরাসের সংক্রমণে দেশে মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৬৩ জন রোগীর। আজ, রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এমন তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রক আরও জানিয়েছে, বর্তমানে দেশে চিকিৎসাধীন রয়েছেন ৪ লক্ষ ৬৭ হাজার ৮৮২ জন সক্রিয় করোনা রোগী। তবে স্বস্তির খবর, ইতিমধ্যেই করোনা জয়ের পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেগিয়েছেন ৮ লক্ষ ৮৫ হাজার ৫৭৭ জন।

Related articles

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...