Wednesday, May 13, 2026

ভুয়ো চিকিৎসককে দিয়ে চিকিৎসায় রোগী মৃত্যু! বাগুইআটির নার্সিংহোমে উত্তেজনা

Date:

Share post:

ভুয়ো চিকিৎসককে দিয়ে চিকিৎসা করানোয় রোগী মৃত্যুর অভিযোগ। বাগুইআটির বেসরকারি হাসপাতালে উত্তেজনা। 30 জুন বারাসতের বাসিন্দা নিখিলচন্দ্র রায় মস্তিষ্কের চিকিৎসার জন্য ভর্তি হন। 12 তারিখে তাঁর মৃত্যু হয়।

প্রথমে হাসপাতালের পক্ষ তিন লক্ষ টাকা বিলের দাবি জানানো হয়। রোগীর পরিবারের কাছে সেই টাকা নেই জানালে, নার্সিংহোম থেকে কর্তৃপক্ষ বলে আড়াই লক্ষ টাকা দিলেই হবে, পরবর্তী সময় সমস্ত কিছু প্যাকেজ করে দেওয়া হবে। এরপরেই নিখিলচন্দ্র রায়ের মৃত্যু হয়। রোগীর পরিবারের অভিযোগ, পরবর্তী সময়ে তারা জানতে পারে, যিনি চিকিৎসা করেছেন, তিনি একজন ভুয়ো চিকিৎসক। এর আগে তিনি গ্রেফতার হয়েছিলেন। অভিযোগ, এই কথা নার্সিংহোম কর্তৃপক্ষকে জানাতেই তারা রোগীর আত্মীয়কে মেরে মাথা ফাটিয়ে দেয়। এর জেরে ওই চত্বরে উত্তেজনা ছড়ায়। ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Related articles

প্রধানমন্ত্রীর পথে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন শুভেন্দু, বিধানসভার সিঁড়িতে মাথা ঠেকিয়ে প্রবেশ মুখ্যমন্ত্রীর

জ্বালানি বাঁচানোর আবেদন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister)। সেই মতো বিধায়ক হিসাবে শপথ গ্রহণের আগেই বড় সিদ্ধান্ত নিলেন...

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...