Wednesday, May 6, 2026

বাবার হাতে ‘খুন’ মদ্যপ ছেলে, থানায় আত্মসমর্পণ

Date:

Share post:

প্রতিদিনই মদ খেয়ে বাড়ি ফিরে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী এবং সন্তানের উপর অত্যাচার করতেন জলপাইগুড়ির বাসিন্দা সুনীল দেবনাথ। তাতেই অতিষ্ঠ হয়ে সোমবার ভোররাতে তাঁকে খুন করেন তাঁর বাবা বছর ৭৩- এর অনিল দেবনাথ। অন্তত থানায় গিয়ে আত্মসমর্পণ করে এই বয়ান দিয়েছেন ওই বৃদ্ধ। তিনি জানান, ছেলে তেমন কাজকর্ম করতেন না। কিন্তু প্রতিদিন মদ্যপান করতেন। অভিযোগ, স্ত্রী, সন্তানের দায়িত্ব নিতেন না, কিন্তু প্রতিদিন মত্ত অবস্থায় বাড়ি ফিরে স্ত্রী-সন্তান এমনকী বৃদ্ধ বাবা-মাকে মারধর করতেন সুনীল। ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন তাঁরা। সহ্যের সীমা পার হয়ে যাওয়ায় সোমবার ভোররাতে ছুরি দিয়ে ছেলের গলা কেটে দেন অনিল দেবনাথ। তারপরে ভোরের আলো ফুটতেই থানায় গিয়ে অস্ত্র-সহ আত্মসমর্পণ করেন। তাঁকে নিয়েই বাড়ি গিয়ে ঘর থেকে সুনীলের দেহ উদ্ধার করে পুলিশ। তখনও বাড়ির বাকি সদস্যরা জানতেন না কী হয়ে গিয়েছে বাড়িতে। অনিল দেবনাথের অভিযোগ, ছেলেকে না মারলে একদিন তাঁদেরই পিটিয়ে খুন করে ফেলতেন সুনীল। ঘটনায় বৃদ্ধকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে জলপাইগুড়ি থানার পুলিশ।

Related articles

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...

মোদির ঐতিহাসিক জয়: অভিনন্দন ট্রাম্পের

বাংলার বিধানসভা নির্বাচন যে গোটা বিশ্বের কাছে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল, তা গত একমাসের আন্তর্জাতিক পত্র পত্রিকাগুলির প্রতিবেদনে প্রকাশিত...