Wednesday, May 13, 2026

চলন্ত অটো থেকে রাস্তায় ছিটকে পড়ে যুবকের মৃত্যু

Date:

Share post:

হাবড়ার ফুলতলা এলাকায় একটি রেডিমেড পোশাক তৈরির কারখানায় জিনিস দিয়ে ভাড়া করা অটোয় বন্ধুদের সঙ্গে বাড়ি ফেরার সময় দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। সোমবার রাত নাগাদ ঘটনাটি ঘটেছে দত্তপুকুরের কাছে যশোর রোডে। অটোতে থাকা প্রত্যক্ষদর্শী বন্ধু জানান, থুথু ফেলতে গিয়ে বাম্পারে অটোর ঝাকুনিতে পড়ে যান বছর সাতাশের যুবক রাজু পাল। দত্তপুকুরের চালতাবেড়িয়া শিবমন্দির পল্লি এলাকায় তাঁর বাড়ি। বন্ধুরাই তড়িঘড়ি তাঁকে নিয়ে যায় হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে। সেখানে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। যুবকের মাথায় গুরুতর চোট লাগার ফলেই মৃত্যু বলে প্রাথমিক তদন্তে অনুমান। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার আকস্মিকতায় শোকস্তব্ধ বন্ধুরা।

Related articles

বিরাট ধাক্কা আসতে চলেছে: কেন্দ্রীয় মন্ত্রীর আশ্বাসের পরই সতর্ক করলেন শিল্পপতি

একদিকে দেশের প্রধানমন্ত্রী করোনা পরিস্থিতির মতো কাজে ফেরার বার্তা দিচ্ছেন। অন্যদিকে তাঁরই পেট্রোলিয়াম মন্ত্রী কেন্দ্রের সরকারের জ্বালানি (fuel)...

স্কুলবেলা থেকে মুখ্যমন্ত্রী! আজও ‘রবিদা’র সেলাইয়েই ভরসা শুভেন্দু অধিকারীর

রাজনীতিতে অনেক বদল এসেছে, সময়ের নিয়মে পদেরও পরিবর্তন হয়েছে। কিন্তু রুচি এবং ভরসায় বিন্দুমাত্র বদল আনেননি রাজ্যের নতুন...

পরবর্তী পরিকল্পনা নির্ধারণ: বুধে ৪১ দফতরের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী

রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পরে দ্রুততার সঙ্গে দফতরগুলিকে সক্রিয় করার প্রক্রিয়া শুরু করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu...

পুরনো কমিটি ভেঙে নতুন মুখ, ডিজিটাল যোদ্ধাদের রণকৌশল বাতলে দিলেন মমতা-অভিষেক

২০২৬-এর নির্বাচনী লড়াইয়ের পর এবার সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল ময়দানে সংগঠনকে ঢেলে সাজাতে উদ্যোগী হলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব।...