Thursday, June 4, 2026

চিনের প্রতি বার্তা, ভারত মহাসাগরে রণসজ্জা ভারতীয় নৌসেনার

Date:

Share post:

ভারত-চিন সংঘাত যে সহজে মেটার নয় তা এখন পরিস্কার। পূর্ব লাদাখের গালওয়ানে রক্তক্ষয়ী সংঘর্ষের ক্ষতও জুড়োবে না তাড়াতাড়ি। বরং চিনের সঙ্গে কূটনৈতিক আলোচনা চালানোর পাশাপাশি অর্থনৈতিক ও সামরিক কৌশলে চিনের একাধিপত্যের নীতির উপর চাপ তৈরি করাই ভারতের সামনে গ্রহণযোগ্য পথ। সেই লক্ষ্যে এবার ভারত মহাসাগরে নজিরবিহীন রণসজ্জা প্রদর্শন করে চিনকে বার্তা দিতে চাইল নয়াদিল্লি। সেই উদ্দেশ্যে ভারত মহাসাগরে সাজানো হল নৌবাহিনীর একাধিক যুদ্ধজাহাজ। বাহিনীর এক সেনাকর্তা জানিয়েছেন, গালওয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় সেনার শহিদ হওয়ার জবাব দিতেই ভারতীয় নৌসেনা প্রথম সারির সব যুদ্ধজাহাজ ও সাবমেরিন সাজিয়ে রেখেছে ভারত মহাসাগরে। লাদাখে চিনের আগ্রাসনের নীতি যে ভারতের কাছে আদৌ গ্রহণযোগ্য নয়, তা বোঝাতেই এই ব্যবস্থা।

সম্প্রতি চিন নিয়ে সীমান্তে উত্তেজনার আবহে নিয়মিত বৈঠক করছেন ভারতীয় স্থল, বায়ু ও নৌ সেনাবাহিনীর প্রধানরা। চিন ও পাকিস্তান, দুই বিরোধী শক্তিকে রুখতে সবরকম প্রস্তুতি চূড়ান্ত করার পরিকল্পনা চলছে দফায় দফায়। মঙ্গলবার নতুন করে একদফা জাহাজ ভারত মহাসাগরে পাঠিয়ে চোখে পড়ার মতো বার্তা দেওয়া সম্ভব হলেও প্রস্তুতি চলেছে অনেক দিন ধরেই। কয়েকদিন আগেই বঙ্গোপসাগরে মার্কিন রণতরীর সঙ্গে ‘পাসেক্স’ নৌমহড়া সেরে নিয়েছে ভারত। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বঙ্গোসাগরে মার্কিন রণতরী ইউএসএস নিমিটিজ়ের সঙ্গে নৌমহড়ায় অংশ নেয় ভারতের নৌবাহিনী। পূর্ব লাদাখে সীমান্ত উত্তেজনার টানটান পরিস্থিতিতে সমুদ্রে অামেরিকা, অস্ট্রেলিয়া ও জাপানের সঙ্গে ভারতের যৌথ নৌ-মহড়া যে চিনের জন্য স্বস্তিদায়ক নয় তা বলার অপেক্ষা রাখে না। ভারত মহাসাগরে সেরা রণতরী ও সাবমেরিনের বিপুল সমাবেশ ঘটিয়ে চিনকে কূটনৈতিক বার্তাই দিতে চায় ভারত।

 

Related articles

কেরালমে ঢুকছে বর্ষা, বাংলায় কতদিনের অপেক্ষা জানালো আবহাওয়া দফতর

পূর্বাভাস মিলিয়ে দিয়ে অবশেষে ভারতে প্রাক বর্ষার বৃষ্টির প্রবেশ। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বৃহস্পতিবারই প্রবেশ করেছে কেরালমে (Keralam)। তার...

মেসি কাণ্ডে গ্রেফতারির আশঙ্কা, হাজিরা এড়িয়ে সময় চাইলেন অরূপ

মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর দক্ষিণ থানায় তাঁকে তলব করা হয়েছিল...

‘নতুন করে NEET দেওয়ার সাহস নেই.’, ফের আত্মঘাতী ছাত্রী, কেন্দ্রকে নিশানা রাহুলের

নিট(NEET) প্রশ্নফাঁস কাণ্ডে এবার মধ্যপ্রদেশের নবগঠিত জেলা মৌগঞ্জের বাসিন্দা এক ছাত্রী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। জানা গিয়েছে মৃত...

বিহারের হাসপাতালে বিধ্বংসী আগুন, মৃত ৪

দিল্লির বেআইনি হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিহারের এক বেসরকারি(Bihar Hospital)  হাসপাতালে ভয়াবহ আগুন। বৃহস্পতিবার...