Sunday, May 17, 2026

ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম সম্মান: বাংলার মুখ্যমন্ত্রীর দফতরের মুকুটে নয়া পালক

Date:

Share post:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের কৃতিত্বের মুকুটে আরেক নতুন পালক। অনলাইনে সাধারণ মানুষের অভিযোগ জানানোর জন অভিযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য পুরস্কৃত মুখ্যমন্ত্রীর দফতর। একটি স্কটিশ ফাউন্ডেশন সংস্থা পশ্চিমবঙ্গ সরকারকে দেশের মধ্যে সর্বোচ্চ ডিজিটাল ইন্ডিয়া প্ল্যাটিনাম সম্মানে ভূষিত করেছে। দিল্লিতে সংস্থার ৬৬ তম সম্মেলনে এই ঘোষণা করা হয়েছে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।

এই বছর স্কটিশ প্লাটিনাম সম্মানের জন্য বিভিন্ন বিভাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় চার হাজার মনোনয়ন জমা পড়েছিল। তার মধ্যে থেকে বাংলার মুখ্যমন্ত্রীর দফতরকে সম্মানিত করা হল। গত বছর রাজ্যে এই জন অভিযোগ কেন্দ্র চালু হওয়ার পর থেকে যে আট লাখ ১৬ হাজার আবেদন জমা পড়েছে তার ৯৫ শতাংশের মীমাংসা করা সম্ভব হয়েছে বলে নবান্নের তরফে দাবি করা হয়েছে।

Related articles

ISL: রুদ্ধশ্বাস খেলা শেষেও ডার্বি ড্র, খেতাবের ফয়সালা শেষ ম্যাচেই

আইএসএল ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ড্র। খেলার ফল ১-১।খেতাব জয়ের দৌড়ে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। লিগের ভাগ্য ঝুলেই রইল...

বিজয় উৎসবের পরেই রণক্ষেত্র সন্দেশখালি! নব্য-আদি দ্বন্দ্বে আক্রান্ত বিজেপি কর্মীরাই

লোকসভা নির্বাচনের ফল প্রকাশের রেশ কাটতে না কাটতেই এবার তীব্র দলীয় কোন্দলে রক্ত ঝরল সন্দেশখালিতে। ভোটের ফল বেরোনোর...

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...