Wednesday, June 3, 2026

আমেরিকায় নিষিদ্ধ হবে টিকটক, জানালেন ট্রাম্প

Date:

Share post:

ভারতের পথে আমেরিকা। জাতীয় নিরাপত্তার স্বার্থে জনপ্রিয় চিনা অ্যাপ টিকটক আগেই নিষিদ্ধ হয়েছে ভারতে। এবার সেই একই সিদ্ধান্ত নিতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকায় আমরা চিনা অ্যাপ টিকটক নিষিদ্ধ ঘোষণা করব। কারণ আমাদের কাছে খবর আছে এই অ্যাপের মাধ্যমে চিন সরকার মার্কিন সংস্থাগুলির উপর গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। আমরা কোনও অবস্থায় জাতীয় নিরাপত্তার সঙ্গে আপস করতে পারি না। যদিও আমেরিকার অভিযোগ মানতে চায়নি টিকটকের পরিচালনকারী সংস্থা বাইটড্যান্স। তাদের বক্তব্য, এই সংস্থার সঙ্গে চিন সরকারের কোনও সম্পর্ক নেই।

প্রসঙ্গত, নিরাপত্তার পক্ষে বিপজ্জনক এই কারণ দেখিয়ে ইতিমধ্যেই দুদফায় ১০৬ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। শুরু থেকেই ভারতের এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছে আমেরিকা। এবার সবচেয়ে জনপ্রিয় ভিডিও অ্যাপ টিকটক নিষিদ্ধ করে চিনকে একই বার্তা দিতে চলেছে ট্রাম্পের দেশও।

 

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...