Thursday, May 14, 2026

EAST BENGAL DAY: জৌলুস না থাকলেও আবেগে মাখা শতবর্ষ উদযাপন ইস্টবেঙ্গলের

Date:

Share post:

আজ পয়লা অগাস্ট। গর্বের-অহঙ্কারের-ঐতিহ্যের শতবর্ষ পূর্তি ইস্টবেঙ্গল ক্লাবের। এই দিনটি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে লাল-হলুদ রঙে রঙিন হওয়ার দিন। তবে করোনা আবহে এ বছর ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন কার্যত জৌলুসহীন।

মহামারি পরিস্থিতিতে তাই জাঁকজমক সরিয়ে রেখে ময়দানের ক্লাব তাঁবুতে একেবারে ঘরোয়া পরিবেশে পালিত হল ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবস। ক্লাবকর্তা, কিছু প্রাক্তন ফুটবলার ও গুটিকয়েক সমর্থকের উপস্থিতিতে এদিন সকালে ক্লাব তাঁবুতে লাল-হলুদ পতাকা উত্তোলন করে ইস্টবেঙ্গল দিবসের সূচনা করা হয়।

ক্লাব কর্তাদের মধ্যে ছিলেন সভাপতি ডাঃ প্রণব দাশগুপ্ত, সচিব কল্যাণ মজুমদার, দেবব্রত সরকাররা। প্রাক্তন কোচ ও ফুটবলারদের মধ্যে সুভাষ ভৌমিক, মনোরঞ্জন ভট্টাচার্য হাজির ছিলেন। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। পতাকা উত্তোলনের পর কেক কেটে ইস্টবেঙ্গলের শতবর্ষ উদযাপন করা হয়।

এরপর প্রকাশিত হয় ক্লাবের সোনালি ইতিহাস লেখা আলমানাক। ইস্টবেঙ্গল ক্লাবের শতবর্ষের নানা ইতিহাস, বড় ম্যাচ জয়, তারকা ফুটবলারদের স্মৃতিচারণা, ক্লাবের নানা সাফল্যের কাহিনি আর আবেগ জুড়ে রয়েছে এই বিশেষ পুস্তিকায়।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...