Saturday, June 20, 2026

প্রকাশিত হলো রাম মন্দিরের ভূমি পুজোর আমন্ত্রণপত্র

Date:

Share post:

বুধবার ৫ অগাস্ট রাম মন্দিরের ভূমি পুজো। তার দুদিন আগে প্রকাশিত হলো পুজোর আমন্ত্রণপত্র। ওই আমন্ত্রণপত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম রয়েছে। পাশাপাশি নাম রয়েছে আরএসএস প্রধান মোহন ভাগবত, উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও মহন্ত নিত্যগোপালদাস।

পর্যবেক্ষকদের মতে, মহামারির জেরে আমন্ত্রণের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে একাধিক নাম। গেরুয়া রঙের আমন্ত্রণপত্রে রয়েছে রামলালার ছবি। মোট দেড়শ জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। ভূমি পুজোর মঞ্চে থাকবেন ৫ জন। ৪০ কেজি ওজনের একটি রুপোর ইট দিয়ে রামমন্দির নির্মাণের প্রতীকি সূচনা করবেন প্রধানমন্ত্রী।

রাম মন্দির নির্মাণ উপলক্ষ্যে সোমবার শুরু হয়েছে যজ্ঞ। এদিন সকাল ন’টায় শুরু হয় যজ্ঞের অনুষ্ঠান। গণেশ পুজো দিয়ে ভূমি পুজোর প্রস্তুতি শুরু হয়। এদিন ভূমি পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামলালার জন্য তৈরি হয়েছে সবুজ গেরুয়া বসন। বুধবার রামলালাকে ওই পোশাক পরানো হবে বলে জানা গিয়েছে।

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...