Wednesday, February 4, 2026

জীবাণুনাশক অভিনব রাখি বন্ধনে করোনা যোদ্ধাদের সম্মান প্রদর্শন স্বদেশ বসু হাসপাতালের

Date:

Share post:

করোনা মহামারি আবহে রাজ্য তথা শহরের একের পর এক হাসপাতাল বন্ধ। কিন্তু মারণ ভাইরাস মোকাবিলায় নিরলস উদ্যমে এখানে চিকিৎসা হচ্ছে। সামাজিক দায়বদ্ধতা থেকে যাঁরা আর্থিকভাবে দুর্বল, তাঁদেরও পাশেও দাঁড়িয়েছে এই হাসপাতাল। কখন সম্পূর্ণ বিনামূল্যে , আবার নামমাত্র ৭০ টাকার বিনিময়ে চলছে চিকিৎসা। করোনা পরিস্থিতিতে চিকিৎসা করতে গিয়ে আক্রান্ত একের পর এক স্বাস্থ্যকর্মীরা। মৃত্যু ঘটছে অনেকের। আক্রান্ত বহু। ফিরে এসে অনেকে আবার নামছেন লড়াইয়ের ময়দানের। একেবারে সামনের সারিতে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে বুক চিতিয়ে লড়াই করা এমন করোনা যোদ্ধাদের সব থেকে আগে সুস্থ রাখা জরুরি।

স্বদেশ বসুর সহধর্মিনী নিজের হাতে দক্ষিণ কলকাতায় দুস্থদের পরিষেবা দেওয়ার জন্য তৈরি করেছিলেন স্বদেশ বসু হাসপাতাল। সেই মহৎ কাজ আজও চলছে। এবার স্বাস্থ্যকর্মীদের বিশেষ সম্মান জানালো তাঁরা। করোনার সঙ্কটকালে তারাই তো সমাজকে বুক দিয়ে আগলে রেখেছে! তাই করোনা যোদ্ধাদের অভিনব এক রাখি বন্ধনের মাধ্যমে সম্মান প্রদর্শন করলো বেহালার ঠাকুর পুকুরের স্বদেশ বসু হাসপাতাল কর্তৃপক্ষ।

করোনা আবহে সত্যি এক অভিনব রাখি বন্ধন শহরের বুকে। স্বদেশ বসু হাসপাতালের তরফ থেকে প্রত্যেক নার্স, স্বাস্থ্যকর্মী ও রোগীদের হাতে বাঁধা হলো এক অভিনব রাখি। রাখির ভেতরে রয়েছে একটি জীবাণুনাশক শিশি। বোতামে চাপ দিলে সেই শিশি থেকে জীবানুনাশক বেরিয়ে শরীর সম্পূর্ণরূপে জীবাণুমুক্ত করবে।

হাসপাতালের চিকিৎসক জয়ন্ত ভদ্রের মস্তিষ্কপ্রসূত এই অভিনব রাখি। তাঁর মতে, করোনার প্রথম সারিতে থেকে লড়াই করতে গিয়ে বহু ক্ষেত্রেই আক্রান্ত হচ্ছেন ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীরা। তাঁদেরকে কিছুটা হলেও রক্ষা করবে এই স্যানিটাইজার রাখি।

ব্যাটারি চালিত এই রাখি থেকে বাষ্প হিসেবে স্যানিটাইজার বের হওয়ায় তা শরীরকে বহুক্ষণ জীবাণুমুক্ত রাখবে বলেই দাবি আবিষ্কর্তার। অভিনব এই রাখি পেয়ে খুশি হাসপাতালের নার্স-স্বাস্থ্যকর্মী ও রোগীরা।

spot_img

Related articles

সুইসাইড নোটে মা-বাবার কাছে ক্ষমা প্রার্থনা, মধ্যরাতে দশতলা থেকে ঝাঁপ ৩ বোনের

যত দিন যাচ্ছে ততই অনলাইন গেমের (Online Game Addiction) প্রতি আসক্তি বাড়ছে তরুণ প্রজন্মের। ঝোঁকের বশে ঠিক ভুল...

রাজধানীতে নজিরবিহীন দৃশ্য, সুপ্রিম কোর্টে পৌঁছলেন বাংলার মুখ্যমন্ত্রী

ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে দেশ। SIR বিরোধিতায় এবার দেশের শীর্ষ আদালতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

কলকাতা বইমেলায় রেকর্ড বিক্রি, আগামী বছরের প্রস্তুতি শুরু গিল্ডের 

শেষ হয়েছে ৪৯ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা (49 International Kolkata Book Fair)। বই উৎসবের শেষ দিনেও ছিল পুস্তকপ্রেমীদের...

বাড়ল তাপমাত্রা, শনিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা রাজ্যে 

বুধের সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা। হাওয়া অফিসের (Weather Department) পূর্বাভাস ছিল আগামী দু থেকে তিন দিন উষ্ণতার...