Thursday, April 30, 2026

করোনার বলি “স্টোনম্যান” তদন্তের ফরেন্সিক বিশেষজ্ঞ চিকিৎসক রবিন বসু

Date:

Share post:

শহরে ফের করোনার বলি এক বিশিষ্ট চিকিৎসক। মহামারি আক্রান্ত হয়ে মৃত্যু হল বিশিষ্ট ফরেন্সিক মেডিসিন চিকিৎসক তথা আধুনিক ফরেন্সিক মেডিসিনের নামকরা অধ্যাপক ডাঃ রবিন বসুর। বেলেঘাটা আইডি হাসপাতাল তাঁর মৃত্যু হয়।

নব্বইয়ের দশকে রাজ্যের “স্টোনম্যান” আতঙ্কের আবহে তদন্তের নতুন দিশা দেখিয়েছিলেন রবিন বসু। ফরেন্সিক বিশেষজ্ঞ হিসেবে রবিন বসুর কৃতিত্ব এবং দক্ষতার কথা উঠে এসেছিল। স্টোনম্যান আতঙ্কের তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন এই ফরেন্সিক মেডিসিন এক্সপার্ট।

গত ২০ জুলাই প্রবল শ্বাসকষ্ট নিয়ে বেলেঘাটা আইডি হাসপাতাল ভর্তি হন চিকিৎসক রবিন বসু। নমুনা পরীক্ষার পর তাঁর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর থেকে তাঁকে আইসিইউ-তে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়। কিন্তু মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তে গিয়ে শেষরক্ষা হলো না। বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রয়াত চিকিৎসকের COPD ও ইস্কেমিক হার্ট ডিজিজও ছিল।

Related articles

ভোটের উত্তাপ মিটতেই ঝড় -বৃষ্টির দুর্যোগ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

দ্বিতীয় দফার বিধানসভা নির্বাচন শেষ হতে না হতেই দুর্যোগের কমলে পড়ল দক্ষিণবঙ্গ। বুধবার সন্ধ্যা থেকেই হাওড়া, হুগলি সহ...

উন্নয়নমুখী রাজনীতিকে সমর্থন! ৯১ শতাংশ পেরিয়ে বাংলায় নজিরবিহীন ভোটদান

২০২৬-এর বিধানসভা নির্বাচনে ছাপিয়ে গিয়েছে ২০১১ সালের ঐতিহাসিক ৮৪.৩৩ শতাংশ ভোটদানের রেকর্ডও। রাজনৈতিক বিশ্লেষক থেকে শুরু করে সাধারণ...

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...