Saturday, May 16, 2026

মাটি খুঁড়তে গিয়ে পেলেন ৩৫ লাখ টাকার হিরে ! লাখপতি হলেন দিনমজুর

Date:

Share post:

দিনমজুরি করে খুব সামান্য রোজগার করেন। তাতে নুন আনতে পান্তা ফুরায়। অতিমারির সময় তো অবস্থা খুবই খারাপ । কখনও কাজ জোটে কখনও আবার জোটে না । প্রতিদিনের মত শাবল কাঁধে নিয়ে কাজে গিয়েছিলেন মধ্য প্রদেশের বাসিন্দা ওই দিনমজুর। হতদরিদ্র দিনমজুর রাতারাতি বনে গেলেন লাখ লাখ টাকার মালিক ! মধ্যপ্রদেশের পান্না জেলায় একটি হিরের খনিতে কাজ করার সময় ওই হিরে পান তিনি ।

বৃহস্পতিবার তিনটি হিরে পেয়েছেন তিনি । যার বাজারদর প্রায় ৩০-৩৫ লাখ টাকা। জানা গিয়েছে, শাবল দিয়ে মাটি কাটার সময় ৭.৫ ক্যারাটের তিনটি হিরে পেয়েছেন তিনি।

পান্না জেলার ডায়মন্ড অফিসার আরকে পান্ডে জানিয়েছেন, ওই ব্যক্তি হিরেগুলি জেলার হিরের অফিসে জমা দিয়েছেন। সরকারি নিয়ম অনুসারে ওই হিরেগুলি নিলামে উঠবে । তারপর যা টাকা পাওয়া যাবে তা থেকে ১২ শতাংশ ট্যাক্স কেটে বাকি টাকা তুলে দেওয়া হবে ওই ব্যক্তির হাতে।

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...