Wednesday, May 13, 2026

কোঝিকোড়ের বিমান দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪, গুরুতর আহত বহু

Date:

Share post:

ভয়াবহ দুর্ঘটনার কবলে দুবাই ফেরত মোট ১৯১ জন যাত্রী নিয়ে কেরলের কোঝিকোড়ের কারিপুর বিমানবন্দরের অবতরণের সময় রানওয়েতে পিছলে যায় বিমানটি। এখনও পর্যন্ত দুর্ঘটনার জেরে মোট ১৪ জনের মৃত্যু্র খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গুরুতর আহত বহু যাত্রী।

বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির ফলে বিমানবন্দরে বিমান ওঠানামাতেও সমস্যা হচ্ছিল। এরমধ্যেই শুক্রবার সন্ধ্যে ৭.৪০ নাগাদ বিমানটি রানওয়েতে অবতরণ করার সময় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে যায়। লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইট ব়্যাডার ২৪ অনুসারে, বিমানটি বিমানবন্দরে বেশ কয়েকবার চক্কর কেটেছিল। অবতরণের জন্য দু’বার চেষ্টাও করেছিল। তারপরই সন্ধে ৭:৪০ নাগাদ ঘটে দুর্ঘটনাটি। তবে বিমানে আগুন না লাগায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

Related articles

জামিন পেলেন না গর্গ চট্টোপাধ্যায়! ১৬ মে পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের

বড়সড় আইনি বিপাকে বাংলা পক্ষের গর্গ চট্টোপাধ্যায়। ইভিএম বিকৃতি নিয়ে সমাজমাধ্যমে গুজব ছড়ানো এবং উসকানিমূলক পোস্ট করার অভিযোগে...

রাজ্যে এবার থেকে ‘আইন মেনে’ গো-হত্যা: আইন কার্যকর করা শুরু নতুন সরকারের

বিজেপি শাসিত দেশের অন্যান্য রাজ্যের মতো এবার বাংলাতেও গো-হত্যায় আইনি পথে বর্তমান বিজেপি সরকার। রাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রকের জারি...

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...