Thursday, May 7, 2026

মেসি তো মানুষ, মারোদোনা হলো ফুটবলের ঈশ্বর! কে বললেন জানেন কী?

Date:

Share post:

লিওনেল মেসি অসাধারণ, কিন্তু তিনি নিতান্তই মানুষ। কিন্তু দিয়েগো মারাদোনার সঙ্গে কোনও তুলনা হয় না। তিনি ঈশ্বর, ফুটবলের ঈশ্বর।… কে বলছেন জানেন? মারাদোনা। বিশ্বাস হচ্ছে না তো! হ্যাঁ ইনি মারাদোনাই। দিয়েগো সিনেগ্রা, জুনিয়র মারাদোনা। দিয়েগো আরমান্দো মারাদোনার পুত্র।

মারাদোনার জন্য নাপোলির পরিচিতি। সেই নাপোলির বিরুদ্ধেই চ্যাম্পিয়নস লিগে খেলতে নামছে বার্সেলোনা। আগের ম্যাচে মেসিকে বোতলবন্দি করে ফেলেছিলেন নাপোলির ম্যানেজার জেন্নারো গাত্তুসো। ফল ১-১। এবার জিততে মরিয়ে বার্সা। কিন্তু তৈরি নাপোলিও। আর নাপোলিকে চার্জ করে দিতে বাবার প্রসঙ্গ টেনে আনলেন জুনিয়র মারাদোনা। তাঁর সাফ কথা, আমার বাবার সঙ্গে কারওর তুলনা চলে না। আসলে কোনও মানুষের সঙ্গে ভিন গ্রহের কারওর তুলনা চলে নাকি? তবে হ্যাঁ, মেসি এক বিস্ময়। মানুষের মধ্যে মেসিই সেরা। আর মারাদোনা ফুটবলের ঈশ্বর। কারওর ক্ষমতা নেই বাবার উচ্চতায় পৌঁছানো। আসলে তা অসম্ভব।

নাপোলিতে খেলার সময় সিনাগ্রার মায়ের সঙ্গে পরিচয় হয় মারাদোনার। পারিপার্শ্বিক নানা চাপে ছেলের জন্মের বহু পড়ে মা ও ছেলেকে স্বীকৃতি দেন। সিনাগ্রা ইতালিতে থাকেন। চুটিয়ে এক সময় ফুটবল খেলেছেন। ইতালির অনূর্ধ্ব ১৭ দলে খেলেছেন। এখন পেশাদার বিচ ফুটবলার।

Related articles

চণ্ডীপুরে চন্দ্রনাথের দেহ! শেষ শ্রদ্ধা জানাতে মানুষের ঢল, বিচার চেয়ে সরব পরিজনরা

মধ্যমগ্রামে দুষ্কৃতীদের গুলিতে নিহত শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের দেহ বৃহস্পতিবার বিকেলে পৌঁছল তাঁর নিজের গ্রাম পূর্ব মেদিনীপুরের...

১০ ঘণ্টা ৪৫ মিনিটে সমুদ্র জয়! শ্রীলঙ্কা থেকে ভারতে সাঁতরে রেকর্ড গড়লেন দম্পতি

অদম্য ইচ্ছাশক্তি আর সাহস থাকলে অসম্ভবকেও জয় করা যায়, সেটাই যেন প্রমাণ করলেন বেঙ্গালুরুর (Bangalore) এক তরুণ দম্পতি।...

নির্বাচন শেষ! ‘বিশেষ’ দায়িত্ব থেকে অব্যাহতি পেলেন সুব্রত গুপ্ত ও এন.কে মিশ্র

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে সুব্রত গুপ্তকে বিশেষ পর্যবেক্ষক এবং এন.কে মিশ্রকে বিশেষ পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছিল নির্বাচন কমিশনের...

শুক্রবার ৮৫ দিনের মাথায় ফল প্রকাশ মাধ্যমিকের

শুক্রবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ (Madhyamik Result 2026)। পরীক্ষা শেষ হওয়ার ৮৫ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে ফলাফল।...