Thursday, May 7, 2026

সুরক্ষিত দুর্ঘটনাগ্রস্ত বিমানের কর্মী বাংলার ছেলে অভীক

Date:

Share post:

কেরালার দুর্ঘটনাগ্রস্ত বিমানের ক্রু ছিলেন হুগলির কোন্নগরের অভীক বিশ্বাস। আঘাত লাগলেও, বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিজেও সুরক্ষিত আছেন অভীক। ৩ বছর আগে ওই বিমান সংস্থায় কেবিন ত্রু হিসেবে কাজে যোগ দেন অভীক। দুবাই থেকে বিমান কেরালার উদ্দেশে রওনা দেওয়ার আগে বাড়িতে ফোন করেন অভীক। কথা হয় বাবা ও মায়ের সঙ্গে। বাবা অজয় বিশ্বাস জানান, “আমাকে ছেলে ফোন করে বলে বাবা আমাদের প্লেন দুর্ঘটনা হয়েছে। আমি ঠিক আছি। আমি বেশ কয়েকজনকে উদ্ধার করেছি”। মা ভারতী বিশ্বাস বলেন, “আমার সাথে কথা হয়েছিল। আমি শুনে খুব আতঙ্কিত হয়ে পরি। শুধু ভগবানের কাছে প্রার্থনা করেছি আমার ছেলে ও সবাই যেনো ভালো থাকে”। সামান্য আঘাত লাগলেও সুস্থ আছেন বাংলার ছেলে অভীক বিশ্বাস।

Related articles

ফলতা বাদে, বাংলা সহ চার রাজ্য-পুদুচেরি থেকে উঠল নির্বাচনী আচরণবিধি

পশ্চিমবঙ্গ- তামিলনাড়ু- কেরালা- অসমে শেষ হয়েছে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)। কেন্দ্রশাসিত পুদুচেরিতেও ভোট সমাপ্তি। তাই এবার আদর্শ...

মালদহে দলীয় যুবক খুনে রাজনীতির যোগ নেই: দাবি বিজেপির, গ্রেফতার ২

বুধবার রাতে শুভেন্দু অধিকারীর (Shuvendu Adhikari) আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) মৃত্যুর রেশ কাটার আগেই রাজ্যে আরও...

আমি মা হয়ে ফাঁসি চাইব না: চন্দ্রনাথ-হত্যায় যাবজ্জীবন কারাবাসের দাবি মায়ের

শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) ব্যক্তিগত সহায়ক চন্দ্রনাথ রথের মৃত্যুতে দিশেহারা পরিবার। পুত্র শোকে পাথর চন্দ্রনাথের মা হাসিরানি রথ...

নন্দীগ্রাম-ভবানীপুরে জিততেই রোষের শিকার চন্দ্রনাথ! চাঞ্চল্যকর অভিযোগ শুভেন্দুর

বাংলার বিধানসভা নির্বাচনে (WBLA 2026) নন্দীগ্রাম এবং ভবানীপুর কেন্দ্র থেকে শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) জয় মেনে নিতে না...