Friday, May 15, 2026

Big Breaking : প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি

Date:

Share post:

প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। সেনা হাসপাতাল সূত্রে খবর, প্রণববাবু চিকিৎসায় সাড়া দিচ্ছেন না। তাঁকে রাখা হয়েছে ভেন্টিলেশনে।

রবিবার রাতে বাথরুমে পড়ে যান প্রাক্তন রাষ্ট্রপতি। তাঁর মাথায় চোট লাগে। সোমবার সকালে তাঁর মাথায় এবং হাতে ব্যথা হওয়ার জন্য হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসক। সেইমতো সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাক্তন রাষ্ট্রপতিকে। সিটিস্ক্যানে তাঁর মাথায় একটি বড় ক্লট ধরা পড়ে। সোমবার সন্ধেবেলায় সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। এর আগে হাসপাতালে যখন তাঁর পরীক্ষা হয়, তখন তিনি করোনা টেস্টের রিপোর্ট পজেটিভ আসে। সে খবর নিজেই টুইট করে জানান প্রণব মুখোপাধ্যায়। অস্ত্রোপচার শেষ হওয়ার পর তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় জানান চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন রাষ্ট্রপতি। কিন্তু সন্ধেবেলায় তাঁর পরিস্থিতি সঙ্কটজনক বলে জানিয়েছে সেনা হাসপাতাল।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...