Tuesday, April 7, 2026

ফের দিঘা মোহনায় ইলিশের ঢল, দামও নাগালের মধ্যে

Date:

Share post:

বাঙালির সাধ মেটাতে মঙ্গলবারই ফের দিঘা মোহনায় উঠল ১৫০ টন ইলিশ । প্রায় ৮০- ৯০টি ট্রলার মঙ্গলবার এই বিপুল ইলিশ নিয়ে ফেরে। এই পরিমাণ ইলিশ ওঠায় আগামী কয়েকদিন দাম নাগালের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে।বর্ষার মরশুমে ইলিশ ছাড়া বাঙালির রসনাতৃপ্ত অপূর্ণ। ওদিকে করোনা সতর্কতায় লকডাউন চলছে পুরোদস্তুর। এ রাজ্যের মৎস্যজীবীদের সমুদ্র যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। কিন্তু ১৫ জুন থেকে ধীরে ধীরে ফের মৎস্যজীবীরা সমুদ্রে যেতে শুরু করেছেন। কিন্তু ঘটনা হল, সংক্রমণের আশঙ্কায় বন্ধ রাখা হয়েছিল দিঘায় মোহন মৎস্য নিলাম কেন্দ্রটি। ফলে মাছ বিক্রির ক্ষেত্রে সমস্যা হচ্ছিল। শেষপর্যন্ত সরকারি সিদ্ধান্তে ১ জুলাই থেকে খুলে যায় দিঘার মোহনা।দিঘা ফিশ অ্যান্ড ফিশারম্যান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, এতদিন পর্যন্ত দিঘা মোহনাতেও সেভাবে প্রচুর পরিমাণে ইলিশ উঠছিল না। ফলে দাম কিছুতেই নাগালের মধ্যে আসছিল না। কিন্তু এদিন ভোরে দিঘা উপকূলে ১৫০ টন ইলিশ ধরা পড়েছে। এই বিশাল পরিমাণ ইলিশের বেশ কিছুটা কলকাতার বাজারে আসছে বলে খবর। ফলে ইলিশের দাম ৪০০ টাকায় নেমে আসতে পারে বলেই মনে করা হচ্ছে।
অবশ্য ৪০০ – ৫০০ গ্রামের ইলিশের দাম কমলেও বড় ইলিশের দাম হাজারের নিচে নামবে না বলেই মনে করা হচ্ছে।
এদিকে মঙ্গলবার বিপুল ইলিশ বাজারে আসার খবর চাউর হতেই ব্যাগ হাতে দিঘার মাছ বাজারের দিকে ছুটেছেন সাধারণ মানুষ। পিছিয়ে ছিলেন না পর্যটকরাও।

Related articles

আজ রাতে একটা সভ্যতা ধ্বংস হবে: সময়ের মেয়াদ শেষ হওয়ার আগেই বার্তা ট্রাম্পের!

বেঁধে দেওয়ার সময়ের মেয়াদ যত এগোচ্ছে হুমকির মাত্রা তত বাড়াচ্ছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হরমুজ প্রণালী (Strait...

মিহির সুইচ অফ বিধায়ক: নাটাবাড়িতে পরিষেবা দিয়েছে তৃণমূলই! অবৈধ ভাবে ২৭ লক্ষ নাম বাদ নিয়ে সরব অভিষেক

গত পাঁচ বছর বিজেপির যিনি বিধায়ক ছিলেন তাঁকে ২০১৯ থেকে ২০২৪ কোচবিহারের মাটিতে বিজেপির সাংসদ ছিলেন। সাংসদ সময়...

পশ্চিম এশিয়ার যুদ্ধের ছেঁকা ফের বিমান পরিবহনে: বাড়ছে এয়ার ইন্ডিয়ার ভাড়া

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি পড়ল সাধারণ যাত্রীর পকেটে। আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম হু হু করে বাড়তেই...

ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে বিসিবিতে বড়সড় পালাবদল, বড় দায়িত্বে তামিম

নির্বাচনের পরই বাংলাদেশ ক্রিকেটে হঠাৎ করেই বড় পালাবদল। পুরনো বোর্ড ভেঙে দিয়ে এবার দেশের ক্রিকেটের হাল ধরলেন প্রাক্তন...