Thursday, June 4, 2026

কুমড়ো চাপা দিয়ে ডিকিতে করে দেহ পাচার! শেষ রক্ষা হল না

Date:

Share post:

খুন করে ট্যাক্সিতে দেহ পাচার!ঠিক তাই। শুক্রবার সকালে প্রগতি ময়দান থানার পুলিশের চক্ষু চড়কগাছ। একটি হলুদ ট্যাক্সিকে সন্দেহ হওয়ায় আটকান পুলিশকর্মীরা। ট্যাক্সির তল্লাশি চালাতেই পাওয়া গেল এক মধ্যবয়সী মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পশ্চিম চৌবাগা বাসস্ট্যান্ডের কাছে একটি ট্যাক্সিকে আটকান স্থানীয় পুলিশ। ট্যাক্সিতে বসে ৫জন। সন্দেহ হওয়ায় ডিকি খুলতে বলেন। ডিকি খোলার পর দেখা যায় থরে থরে কুমড়ো সাজানো। আর সেগুলো সরাতেই বেরিয়ে পড়ে এক মধ্য বয়সী মহিলার মৃতদেহ। জানা গিয়েছে বছর ৫২-র ওই মহিলার নাম সুজামণি গায়েন। পুত্রবধূর সঙ্গে তাঁর বনিবনা খুব একটা ছিল না বলেই সূত্র মারফত দাবি। লেগেই থাকত পারিবারিক অশান্তি। অভিযোগ, অত্যাচার করতেন পুত্রবধূর উপর। আর এই ঘটনা দীর্ঘদিন ধরে চলার কারণে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা হয়। এরপর তাকে খুন করে ট্যাক্সিতে করে দেহ পাচারের পরিকল্পনা করা হয়। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। গ্রেফতার করা হয়েছে ট্যাক্সি চালক, মহিলার স্বামী ও ভাই সহ ৪জনকে। ওই মহিলার ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।

Related articles

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...