Thursday, March 12, 2026

ভ্যাকসিনের চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশই নেয়নি রাশিয়া : হু

Date:

Share post:

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক-ভি এখনও চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশই নেয়নি, দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এমনকী হু’এর কাছে চূড়ান্ত পর্যায়ের ট্রায়ালে অংশ নেওয়া যে ৯ টি ভ্যাকসিনের তালিকা রয়েছে, তাতে নামই নেই রাশিয়ার ভ্যাকসিনটির। জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন একটি সাংবাদিক বৈঠক করে দাবি করেছিলেন, তাঁদের তৈরি ভ্যাকসিন করোনার বিরুদ্ধে লড়াইয়ে উপযোগী। এর কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও নেই। বাংলাদেশের বিশেষজ্ঞরা এ দাবি মানতে একেবারেই নারাজ। তাঁদের দাবি, অক্সফোর্ড ইউনিভার্সিটি, অ্যাস্ট্রাজেনকা, মডের্না, ফাইজারের মতো সংস্থাকে টেক্কা দিতেই রাশিয়ার তড়িঘড়ি স্পুটনিক-ভি’র ঘোষণা। বিশেষজ্ঞদের প্রধান অভিযোগ, রাশিয়ার এই করোনা ভ্যাকসিন এখনও মানব ট্রায়ালের সমস্ত ধাপ উত্তীর্ণ হয়নি। তাই এই ভ্যাকসিনের কার্যকারিতা সংশয়াতীত নয়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিরেক্টর জেনারেলের উপদেষ্টা ডঃ ব্রুস এলিওয়ার্ড বলছেন,”এই মুহূর্তে রাশিয়ার টিকাটিকে ছাড়পত্র দেওয়ার মতো তথ্য আমাদের হাতে নেই। হু রাশিয়ার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে যাতে এই ভ্যাকসিন সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়া যায়। কী কী পর্যায়ের ট্রায়াল হয়েছে তা জানা যায়। তারপরই আমরা পরবর্তী পদক্ষেপ ঠিক করব।”

আরও পড়ুন : আমেরিকা, ব্রিটেনের পথে হেঁটেই রুশ ভ্যাকসিনে ‘না’ কানাডার

spot_img

Related articles

জ্বালানি সঙ্কটের মোকাবিলায় একগুচ্ছ নির্দেশ মুখ্যমন্ত্রীর

লাগাতার মূল্যবৃ্দ্ধিতে আগেই আগুন লেগেছিল মধ্যবিত্তের হেঁসেলে। এবার কেন্দ্রের মোদি সরকারের পরিকল্পনাহীনতায় নাভিশ্বাস আম জনতার। এই অবস্থায় এলপিজি...

ভার্চুয়াল মাধ্যমে NRS-এ নতুন ভবনের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Nil Ratan Sircar Medical College and Hospital) পরিকাঠামো উন্নয়নে বড় পদক্ষেপ...

LPG সরবরাহে সঙ্কট মোকাবিলায় SOP জারি করল রাজ্য, চালু ২৪ ঘণ্টার কন্ট্রোল রুম

এলপিজি সরবরাহে সম্ভাব্য সঙ্কট মোকাবিলায় বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) জারি করল রাজ্য সরকার (State Government)। নবান্ন (Nabanna)...

দেবের আবেদনে সাড়া, টলিপাড়ার ৭ হাজার টেকনিশিয়ানকে স্বাস্থ্যসাথীর আওতায় আনলেন মুখ্যমন্ত্রী

এবার টলিউডের কলাকুশলীদের জন্য বড় উদ্যোগ নিল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) অনুমোদনে এবার 'স্বাস্থ্যসাথী' (Swasthya...