Sunday, March 15, 2026

এসপি বালাসুব্রহ্মন্যমের শারীরিক অবস্থার অবনতি, রাখা হয়েছে আইসিইউ-তে

Date:

Share post:

ভাইরাস আক্রান্ত জনপ্রিয় গায়ক এসপি বালাসুব্রহ্মন্যমের শারীরিক অবস্থার অবনতি। রিপোর্ট পজিটিভ হওয়ার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। গত ৫ অগাস্ট তাঁর রিপোর্ট পজিটিভ আসে । ১৩ তারিখ রাত থেকে তাঁর শরীরের অবনতি ঘটতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়। অক্সিজেন লেবেল কমতে থাকে শরীরে। এর পরই তাঁকে হাসপাতালের আইসিইউতে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে স্পেশ্যাল মেডিক্যাল টিম তাঁর চিকিৎসা করছে। তাঁর অবস্থা বেশ সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ওই বেসরকারি হাসপাতাল স্বাস্থ্য বুলেটিনে জানানো   হয়েছে যে, আইসিইউ-তে ৭৪ বছরের শিল্পীকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে এবং ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞদের একটি দল তাঁর শারীরিক পরিস্থিতির দিকে নজর রাখছেন। সম্প্রতি নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন এসপি। সেখানেই তিনি জানান, গত কয়েকদিন ধরে শরীর একটু খারাপ ছিল। বুকেও সামান্য ব্যথা ছিল। সেই সঙ্গে ছিল ঠাণ্ডা লাগা, কাশি। শরীর অসুস্থ হতেই চিকিৎসা শুরু করেন তিনি। আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু দিন দিন তাঁর অবস্থার অবনতি হতে শুরু করায় চিন্তিত সকলে। শুধু বলিউড নয়, তামিল তেলেগু ছবিতেও তার গান মুগ্ধ করেছে সকলকে।

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...