Wednesday, May 20, 2026

আত্মনির্ভর ভারত: লালকেল্লায় ভাষণে ‘মেক ইন ইন্ডিয়া’র সঙ্গে ‘মেক ফর ওয়ার্ল্ড’ জুড়লেন মোদি

Date:

Share post:

স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণেও আত্মনির্ভর ভারত গড়ার ডাক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতা দিবস থেকেই ১৩০ কোটি ভারতীয়ের মন্ত্র হয়ে উঠুক ‘আত্মনির্ভর ভারত’- আহ্বান প্রধানমন্ত্রীর। সারা দেশের সামনে ফের তিনি ‘ভোকাল ফর লোকাল’-এর পক্ষে সওয়াল করেন। এর পাশাপাশি, তাঁর মেক ইন ইন্ডিয়া স্লোগানের সঙ্গে জুড়ে দেন ‘মেক ফর ওয়ার্ল্ড’ স্লোগানও।

প্রধানমন্ত্রীর মতে, প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন আত্মনির্ভর ভারত গড়ে তোলা। তিনি বলেন, করোনা পরিস্থিতিতেও ১৩০ কোটি ভারতীয় আত্মনির্ভর ভারত গড়ে তোলার স্বপ্ন দেখেছেন। ভারতকে এবার সেই সব জিনিস তৈরি করতে হবে যা দেশবাসী ব্যবহার করে। শুধু তাই নয়, সারা বিশ্বে তা রফতানিও করা হবে।
লাল কেল্লা থেকে এই নিয়ে প্রধানমন্ত্রী হিসেবে টানা সাতবার স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন নরেন্দ্র মোদি।

Related articles

‘পরকীয়ার গল্প আর না!’ ধারাবাহিক নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পাপিয়া

বাংলা মেগাসিরিয়াল মানেই একাধিক বিয়ে, বিবাহ বহির্ভূত সম্পর্ক বা কূটবুদ্ধি। এই নিয়ে একাধিকবার প্রশ্ন তুলেছিলেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রীও।...

‘মেলোডি’ মুহূর্ত! রোম সফরে ইটালির প্রধানমন্ত্রীকে চকলেট উপহার মোদির, সেলফি তুললেন মেলোনি

ভারতের প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (Narendra Modi) আর ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির (Giorgia Meloni) বন্ধুত্বের রসায়ন এখন সোশ্যাল মিডিয়ায়...

ভোট পরবর্তী হিংসা থেকে হকার উচ্ছেদ- প্রতিবাদে বিধানসভার বাইরে ধর্না তৃণমূল বিধায়কদের

ভোট পরবর্তী হিংসা ও হকার উচ্ছেদ, বুলডোজার নীতির প্রতিবাদে বিধানসভার বাইরে বিক্ষোভ তৃণমূল বিধায়কদের। একই সঙ্গে পুরনো মামলায়...

IPL: পন্থ-রাসেলদের রেকর্ড ভাঙলেন, টি২০-তে নয়া নজির কিশোর বৈভবের

আইপিএলে ব্যাট হাতে নামলেই নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করাটা অভ্যাসে পরিণত করে ফেলেছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Suryavanshi)। লখনউ দলের...