Saturday, March 14, 2026

সুশান্তকে বিশেষ স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়ার সরকার

Date:

Share post:

হলিউডে গিয়ে কেরিয়ার গড়তে চেয়েছিলেন। নিজের ডায়রিতে সেই স্বপ্নের কথা লিখেছিলেন সুশান্ত। সেই স্বপ্ন অধরাই রইল  তাঁর।  কিন্তু ভারতের ৭৪ তম স্বাধীনতা দিবসের দিন ক্যালিফোর্নিয়ার বিধানসভার তরফে প্রয়াত অভিনেতাকে দেওয়া হল সম্মান।  এই সম্মান প্রয়াত অভিনেতাকে দেওয়া হয় সমাজসেবামূলক কাজ ও ভারতীয় সিনেমায়  তাঁর অবদানের জন্য ।

উল্লেখ্য, ২০২০ উইশ লিস্টে ছিল সুশান্তের হলিউডের ছবি করার স্বপ্নের কথা। সূদূর হলিউড থেকেই স্বীকৃতি এল প্রয়াত অভিনেতার জন্য। ভারতের স্বাধীনতা দিবসে ক্যালিফোর্নিয়ার বিধানসভার তরফে চলচ্চিত্রে অবদানের জন্য বিশেষ স্বীকৃতি দেওয়া হল প্রয়াত সুশান্ত সিং রাজপুতকে। সেই ছবি ইনস্টাগ্রামে শেয়ার করে নিয়েছেন তাঁর দিদি শ্বেতা সিং কীর্তি।

সেই শংসাপত্রের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শ্বেতা লেখেন, “ভারতের স্বাধীনতা দিবসের এই মুহূর্তে ক্যালিফোর্নিয়াতে আমার ভাইয়ের সমাজের প্রতি অবদানকে স্বীকৃতি দেওয়া হল। ক্যালিফোর্নিয়া আমাদের সঙ্গে রয়েছে। আর আপনি ? ধন্যবাদ ক্যালিফোর্নিয়া এই সমর্থনের জন্য।”

এই প্রসঙ্গে শ্বেতা একটি সংবাদ মাধ্যমে বলেন , “এটি সত্যিই দারুণ গর্বের একটা মুহূর্ত । ক্যালিফোর্নিয়ার বিধানসভায় আমার ভাইকে ওঁর সমাজসেবা মূলক কাজ এবং ভারতীয় সিনেমায় ওঁর অবদানের জন্য সম্মান জানানো হল। আমি বিধানসভার সদস্যদের ধন্যবাদ জানাতে চাই এবং অবশ্যই সেখানকার প্রবাসী ভারতীয়দের। যাঁরা শুরু থেকেই এই কঠিন মুহূর্তে আমাদের পাশে দাঁড়িয়েছেন।”

spot_img

Related articles

এরা গুণ্ডা নয়, খুনি! হামলার পর তোপ আহত মন্ত্রীর, প্রমাণ নিয়ে অভিযোগ দায়ের করবেন শশী

গিরিশ পার্কে রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ির সামনে থাকা 'বয়কট বিজেপি' ব্যানার ছেড়া থেকে ঘটনার সূত্রপাত। ঘটনার জল...

ইরানের খার্গ দ্বীপে হামলা আমেরিকার, পাল্টা ৫ মার্কিন বিমানে আছড়ে পড়ল তেহরানের ক্ষেপণাস্ত্র 

ইরানের উপকূল থেকে ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত খার্গ দ্বীপে (Kharg Iceland) হামলা চালালো মার্কিন সেনা (US Army)। খামেনেইর...

আমি আহত: মোদির সভায় যাওয়ার পথে পাথর-বৃষ্টি শশী পাঁজার বাড়িতে, আহত ওসি

নজিরবিহীন হামলা বিজেপি কর্মীদের। খাস কলকাতা শহরে গিরিশ পার্কে নরেন্দ্র মোদির সভায় যোগ দিতে যাওয়া বিজেপি কর্মীরা পাথর...

মঞ্চ থেকে পুলিশের সঙ্গে বাদানুবাদ, সেন্ট্রাল পার্কে হেনস্থার শিকার শিলাজিৎ! 

সল্টলেকের বইমেলা প্রাঙ্গনে (Boimela Prangan) শো করতে গিয়েছিলেন শিলাজিৎ ( Shilajit )। আর সেখানে পুলিশের আচরণের বিরুদ্ধে তীব্র...