Monday, May 18, 2026

আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী ধোনি? টুইটে জল্পনা বাড়ালেন সাংসদ

Date:

Share post:

আন্তর্জাতিক ক্রিকেটের বাইশ গজকে চিরবিদায় জানালেও, এখনও ধোনির অনেক কিছু দেওয়ার আছে দেশের জন্য। ক্রিকেটের মাঠ নেতৃত্ব দেওয়ার মতই মানুষের জীবনের অনুপ্রেরণা হতে পারেন তিনি। ২০২৪ লোকসভা নির্বাচনে দেশের কাজে নিজেকে উৎসর্গ করার জন্য ভোটেও দাঁড়ানো উচিত ভারতের প্রাক্তন অধিনায়কের! টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন কুলের অবসর ঘোষণার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর টুইট ঘিরে জল্পনা তৈরি হয়েছে দেশজুড়ে। তাহলে কি আগামী লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন মাহি?

বিজেপি সাংসদ এদিন টুইটারে লেখেন, “মহেন্দ্র সিং ধোনি ক্রিকেট থেকেই অবসর নিয়েছেন, সবক্ষেত্রে নয়। কঠিন পরিস্থিতিতে তার বুক চিতিয়ে লড়াই করার ক্ষমতা, প্রতিকূল পরিস্থিতিতেও ঠান্ডা মাথায় দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার দক্ষতা আমরা যেভাবে দেখেছি, সেটা মানুষের প্রাত্যহিক জীবনে কাজে লাগানো উচিত। তাই আমি মনে করি, আগামী ২০২৪ লোকসভা নির্বাচনে ভোটে দাঁড়াক মহেন্দ্র সিং ধোনি।”

ভারতীয় ক্রিকেটারদের অবশ্য রাজনীতির আঙ্গিনায় আসা নতুন ঘটনা নয়। জাতীয় দলে একদা ধোনির সতীর্থ গৌতম গম্ভীর বর্তমানে বিজেপি সাংসদ। এর আগে প্রাক্তন ভারত অধিনায়ক মহাম্মদ আজহারউদ্দিনও সক্রিয় রাজনীতিতে এসেছেন এবং কংগ্রেস সাংসদ ছিলেন। কিন্তু ধোনি কি সে পথে পা বাড়াবেন? এই প্রশ্নের উত্তর অবশ্য সময় দেবে।

Related articles

স্বাস্থ্যের হাল ফেরাতে বৈঠক স্বাস্থ্য ভবনে: যোগ দিলেন চিকিৎসক বিধায়করা

সরকারি হাসপাতাল থেকে উন্নততর পরিষেবা ও যথাযথ পরিকাঠামো বজায় রাখা নিয়ে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরই...

ধনধান্যে বোর্ড কৃতীদের শুভেচ্ছা শমীকের

ধনধান্য অডিটোরিয়ামে (Dhono Dhanyo Auditorium) কৃতীদের শুভেচ্ছা জানালেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya)। সোমবার ২০২৬ সালের...

প্রাতিষ্ঠানিক দুর্নীতি-নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ দেখতে ২ কমিশন গঠনের রাজ্যের

বিগত সরকারের আমলে রাজ্যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং নারী ও শিশুদের উপর অত্যাচারের অভিযোগ খতিয়ে দেখতে দু’টি পৃথক কমিশন...

জেনিফার শেষ শ্রদ্ধা, শোকস্তব্ধ লিয়েন্ডারের পাশে থাকার বার্তা শুভেন্দুর

রবিবার প্রয়াত হয়েছেন লিয়েন্ডার পেজের (Leander Pase) মা জেনিফার(Jenifar)। সোমবার তাঁর শেষকৃত্যের অনুষ্ঠানে এসে টেনিস তারকা সমবেদনা জানালেন...