Saturday, June 20, 2026

আজই এবারের আইপিএলের টাইটেল স্পনসর ঘোষণা করতে পারে বিসিসিআই

Date:

Share post:

ভিভোর সঙ্গে বিচ্ছেদে হওয়ার পর নতুন স্পনসর খুঁজে নিতে চলেছে বিসিসিআই। আজই সম্ভবত ২০২০ সালের আইপিএলের জন্য টাইটেল স্পনসর ঘোষণা করে দিতে পারে বোর্ড। আমিরশাহীতে এবারের আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে টাটা গোষ্ঠী। রিলায়েন্স জিও বা আদানি গোষ্ঠী বা পতঞ্জলীর মতো একাধিক দেশীয় সংস্থা লড়াইয়ে থাকলেও পাল্লা ভারী টাটা গোষ্ঠীর দিকেই। বিসিসিআইয়ের সঙ্গে এই গোষ্ঠী জুড়লে বোর্ডের আইপিএল টুর্নামেন্টেরও ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়ে যাবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
বাবা রামদেবের পতঞ্জলী ব্র্যান্ডও বিশেষ আগ্রহ দেখিয়েছে। যএবছরা পরিস্থিতি সবঠিকঠাক থাকলে এবছর বিদেশি কোন সংস্থার বদলে স্বদেশি কোনও সংস্থাই সম্ভবত আইপিএলের মূল স্পনসর হতে চলেছে ।
স্পনসর হতে চেয়েছে বাইজুস । কারণ, বাইজুস ভারতীয় জাতীয় ক্রিকেট দলের স্পনসরও। এবার আইপিএলের সঙ্গে তারা গাঁটছড়া বাঁধার সুযোগ পায় কিনা, সেটাই এখন দেখার।
এছাড়া আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে আমাজন, কোকাকোলা,আনঅ্যাকাডেমি, জিওর মতো নামি সংস্থারাও লড়াইয়ে রয়েছে। শেষ পর্যন্ত এবছরের আইপিএলের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড কোন সংস্থা বেছে নেয়, আজ সন্ধ্যেতেই সম্ভবত তা জেনে যাবেন ক্রিকেটেপ্রমীরা।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...