Saturday, June 13, 2026

লকডাউনের ফাঁকা রাস্তায় বেপরোয়া গতি, শহরে দুটি পৃথক গাড়ি দুঘটনা  

Date:

Share post:

লকডাউনের সকালে ফাঁকা রাস্তায় বেপরোয়া গতির জন্য শহরে দুটি পৃথক গাড়ি দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হলেন। আজ, বৃহস্পতিবার সাপ্তাহিক লকডাউনের দিনে এয়ারপোর্ট থেকে ফেরার সময়ে কৈখালিতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন এক ক্যাব চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটির বিশাল গতিবেগ ছুটছিল।কৈখালির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ৪৫ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন ডিভাইডারের সটান সজোরে ধাক্কা মারে গাড়িটি। এরপর পাল্টি খায়। গাড়িটি দুমড়ে-মুছড়ে যায়। বাগুইআটি থানার পুলিশ এবং কৈখালী ট্রাফিক গার্ড গিয়ে ক্যাব চালককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তাঁর অবস্থা সংকটজনক বলেই জানা যাচ্ছে।

অন্যদিকে, বাইপাস থেকে বিমানবন্দরে যাওয়ার সময় বাগুইআটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারায় একটি চারচাকা গাড়ি। আহত হন গাড়িতে থাকা চার আরোহী। চার জন গুরুতর আহত অবস্থায় তাঁদেরকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Related articles

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...

আধার কার্ড পাওয়ার নিয়মই বদলে দিলেন হিমন্ত! অসমে বয়স বাড়ানোর ঘোষণা

এ যেন দেশের বাইরে কোনও রাজ্য। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নাগরিকত্বের জন্য আলাদা নিয়ম থাকা সত্ত্বেও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে...