Thursday, May 14, 2026

এবার চাকরি খোয়ানোর সম্ভাবনা ৫০ ঊর্ধ্বে পুলিশকর্মীদের! জারি বিজ্ঞপ্তি

Date:

Share post:

সরকারি কর্মচারীদের উপর এবার নজর রাখবে নীতীশ কুমারের রাজ্য বিহার। ফাঁকি দিলেই চাকরি খোয়াতে পারেন সরকারি কর্মীরা। বিহার পুলিশের উপর এই নিয়ম চালু হচ্ছে। ৫০ বছরের বেশি বয়সী কর্মীদের উপর নজর রাখা হবে। কোনও পুলিশকর্মী কাজ ফাঁকি দিচ্ছেন, এমন তথ্য সামনে এলে চাকরি চলে যেতে পারে।

রাজ্য পুলিশের হেড কোয়ার্টার বিজ্ঞপ্তি জারি করেছে। তারা জানিয়েছে, ৫০ বছরের বেশি বয়সী পুলিশকর্মীদের কাজের উপর বিশেষ নজরদারি চালানো হবে। গাফিলতি দেখা গেলে স্বেচ্ছাবসরে পাঠানো হবে। প্রতিটি জেলায় একটি করে কমিটি পাঠানো হয়েছে। প্রতিমাসের ৯ তারিখ রিপোর্ট দেবে ওই কমিটি। যেখানে লেখা থাকবে কোন পুলিশকর্মী ফাঁকি দিয়েছেন। প্রতিটি থানার অফিসার ইনচার্জকে এমন পুলিশকর্মীদের নামের তালিকা সংশ্লিষ্ট কমিটিকে দিতে বলা হয়েছে।

সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে বিহার পুলিস অ্যাসোসিয়েশন। তুঘলকি সিদ্ধান্ত বলে বর্ণনা করেছে তারা। এই পদ্ধতিতে পঞ্চাশোর্ধ পুলিশকর্মীদের ছাঁটাই করতে চাইছে। এভাবে চাকরি থেকে সরানো হলে সংশ্লিষ্ট পুলিশকর্মীর আর্থিক পরিস্থিতির উপর প্রভাব পড়বে।

আরও পড়ুন- রাজ্যে ৩৫৬ ধারা জারি করে ভোট চান কৈলাশ, দলেই বিরোধিতা

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...