Thursday, June 4, 2026

জিএসটি নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রীকে চিঠি, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী

Date:

Share post:

জিএসটি নিয়ে কেন্দ্রের বঞ্চনার অভিযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, রাজ্যকে প্রাপ্য থেকে বঞ্চিত করা হচ্ছে।

জিএসটি নিয়ে বিশ্বাসভঙ্গ করছে কেন্দ্র। প্রথমেই বলা হয়েছিল রাজ্য জিএসটি থেকে ভাগ পাবে। এখন বলা হচ্ছে, জিএসটি-র বকেয়া দিতে পারব না।
রাজ্য থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। এখন
রাজ্যকে ধার করতে বলা হচ্ছে বলে অভিযোগ মমতার। ধার ধার নিতে নিতে বিক্রি করে দিতে হবে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।
মমতা বন্দ্যোপাধ্যায়-সহ ছয় রাজ্যের মুখ্যমন্ত্রী জিএসটি নিয়ে ক্ষোভ প্রকাশ করে নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। জিএসটি ক্ষতিপূরণ কেন্দ্রকেই মেটাতে হবে। ক্ষতিপূরণের অর্থ রাজ্যকে ঋণ নিতে বলার প্রস্তাব তাঁরা মানছেন না। প্রয়োজনে কেন্দ্র নিজে ধার করে ক্ষতিপূরণ মিটিয়ে দিক বলে জানান তাঁরা।

আরও পড়ুন : ৭৫ শতাংশ পড়ুয়া জেইই-তে বসতে পারেনি : মুখ্যমন্ত্রী

Related articles

জীবনতলায় NIA: ছেলেকে নিয়ে প্রাক্তন বিধায়ক শওকতের খোঁজে আধিকারিকরা

আবারও রাজ্যে সক্রিয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ। ভাঙড়ে বিস্ফোরণের ঘটনায় এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার খোঁজে বৃহস্পতিবার...

কুয়েতের বিমানবন্দরে ড্রোন হামলায় নিহত ভারতীয়, নিন্দায় ভারত

পশ্চিম এশিয়ার যুদ্ধে ফের বলি এক ভারতীয়ের। ইরান-আমেরিকা যুদ্ধে নতুন করে যে ইন্ধন ইজরায়েল জুগিয়েছে, এবার তার খেসারতন...

রাজ্যে শিল্প ও কর্মসংস্থানের নয়া সুযোগ! নবান্নে বৈঠক শুভেন্দু-আদানির

দায়িত্বভার গ্রহণের এক মাসের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করলেন দেশের বিশিষ্ট শিল্পপতি গৌতম আদানি। বুধবার নবান্নে...

বিশ্বকাপ জিতিয়েও বাদ সূর্য, টি২০-তেও নতুন নেতা

  ২০২৪ সালে ভারতকে টি২০ বিশ্বকাপ জিতিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন রোহিত শর্মা। এবার বিশ্বকাপ জিতিয়েও...