Wednesday, May 13, 2026

কলকাতায় এখন মাত্র একটি কন্টেইনমেন্ট জোন!

Date:

Share post:

মহামারী যে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে কলকাতায়, তার ইঙ্গিত পুরসভা ঘোষিত কনটেনমেন্ট জোনের সংখ্যা থেকেই মিলছে।
কলকাতায় এখন মাত্র একটি কন্টেইনমেন্ট জোন৷ গিরিশ পার্কের উমেশ দত্ত লেন ছাড়া কোনও কন্টেইনমেন্ট জোন থাকছে না। এমনকি, পরিস্থিতির উন্নতি হওয়ায় হটস্পটের তালিকায় থাকছে না বেলেঘাটা, বরিশা, আমহার্ট স্ট্রিট, চেতলা৷
জানা গিয়েছে, এই উমেশ দত্ত লেনে ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ছ’জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কম হলেও নির্দিষ্ট কয়েকটি কারণে এলাকাটিকে কনটেনমেন্ট জোন হিসেবে তালিকাভুক্ত রাখা হয়েছে।
প্রায় দু’-আড়াই মাস আগে কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ছিল ১৮টি। সেই সংখ্যাই গত জুলাই মাসে বেড়ে দাঁড়িয়েছিল ৩১। তবে সেই পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে বলে দাবি করা হয়েছে পুলিশের তরফে।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...