Saturday, March 14, 2026

লাদাখের পরিস্থিতি গুরুতর, দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বেই, বললেন জয়শঙ্কর

Date:

Share post:

লাদাখের পরিস্থিতি গুরুতর। স্বীকার করলেন ভারতের বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর। এক সর্বভারতীয় সংবাদপত্রে তিনি বলেছেন, লাদাখের পরিস্থিতি অতি গুরুতর। এই বিষয়ে আমাদের আরও অনেক অনেক গভীর পর্যালোচনা করার দরকার রয়েছে। সীমান্ত পরিস্থিতি খারাপ হলে গত ৩০ বছর ধরে ভারত ও চিনের মধ্যে যে সম্পর্ক তাও নষ্ট হবে। বিদেশমন্ত্রীর মন্তব্য, সীমান্ত পরিস্থিতিকে দুদেশের পারস্পরিক সম্পর্ক থেকে আলাদাভাবে দেখলে চলবে না। সীমান্ত পরিস্থিতির আঁচ দ্বিপাক্ষিক সম্পর্কে পড়বেই। এটা মাথায় রেখেই আমাদের আলোচনা চালাতে হবে, শান্তি ও সুস্থিতির পথ খুঁজতে হবে। গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকেই পরিস্থিতি দ্রুত খারাপ হয়েছে বলে মনে করেন ভারতের বিদেশমন্ত্রী। আগামী ১০ সেপ্টেম্বর মস্কোয় আট দেশের সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠক হওয়ার কথা চিনা বিদেশমন্ত্রী ওয়াং ইর। তার আগে জয়শঙ্করের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ।

 

spot_img

Related articles

রমজান মাসে কেন প্রাতরাশ? রাষ্ট্রপতির আমন্ত্রণ বয়কট তৃণমূলের 

পবিত্র রমজান মাসে রাষ্ট্রপতি ভবনের প্রাতরাশের আমন্ত্রণ! কেন উপবাসের মাসে সকালবেলা এই ভোজের আয়োজন করা হল, সেই প্রশ্ন...

নতুন করে বাদ ৭ লক্ষ! চলতি সপ্তাহেও আসছে না সাপ্লিমেন্টারি তালিকা

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলার এসআইআর প্রক্রিয়ার বাকি সব কাজ এখন রাজ্য ও ভিন রাজ্যের বিচারবিভাগীয় আধিকারিকদেরই (Judicial Officer)...

মধ্যরাত থেকে বিমানের ভাড়া কত বাড়ছে: তালিকা প্রকাশ ইন্ডিগোর

পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে দেশীয় বিমান সংস্থাগুলি যে বিমান ভাড়া বাড়াতে চলেছে, তা আগেই ঘোষণা করা হয়েছিল। সেই...

এসআইআরের চাপে ফের মৃত্যু, কালিয়াচকে প্রাণ গেল স্কুলশিক্ষকের 

এসআইআর বা ভোটার তালিকা সংশোধনের চাপের মুখে রাজ্যে ফের এক বিএলও-র মৃত্যু। শুক্রবার ভোরে মালদহের কালিয়াচকের সুজাপুরে আবুল...