Monday, May 18, 2026

ফিশ ফিঙ্গার খেয়েছেন, এবার চেখে দেখুন এগ ফিঙ্গার

Date:

Share post:

দু’বছর পর পিপির বাড়িতে বেড়াতে এসেছে তিন্নি। ১২ বছরের তিন্নির পছন্দ ভাজাভুজি। কিন্তু ডিম ছাড়া তিনি আবার কিছুই খান না।রুমিলার মাথায় হাত। আদরের ভাইঝিকে কী খাওয়াবেন?  ভাবতে ভাবতেই ফোন আর্শিকে। হোটেল ম্যানেজমেন্ট পড়ছে। রান্নাটা ওর প্যাশন। তার পরামর্শেই রুমিলা করে ফেললেন এগ ফিঙ্গার। রইল রেসিপি।

উপকরণ- ডিম, স্বাদমতো নুন, গোলমরিচ, মিহি আদা কুঁচি, কর্নফ্লাওয়ার, ময়দা, চিলি ফ্লেক্স, ব্রেড ক্রাম্ব

প্রণালী- চার-পাঁচটা ডিম ভেঙে একটি পাত্রে ভালো করে ফেটিয়ে নিন। দিন স্বাদমতো নুন। আদা কুঁচি, গোল মরিচ গুঁড়ো মেশান। এবার মিশ্রনটা টিফিন বক্সে ভাপিয়ে নিন। আবার কড়াইতে সামান্য জল দিয়ে তারওপর  কোনও পাত্রে ফেটানো ডিম দিয়ে ঢাকা দিলেও ভাপানো হয়ে যাবে।

জিনিসটা দেখতে কিছুটা কেকের মতো হবে। এবার ভাপানো ডিমগুলো হাতের আঙুলের মতো সরু করে কেটে নিন।একটি পাত্রে নিন একচামচ কর্নফ্লাওয়ার ও ময়দা। তার সঙ্গে নুন ও চিলি ফ্লেক্সে মিশিয়ে নিন। আর একটি পাত্রে একটি ডিম ফেটিয়ে নিন। আর একটি প্লেটে রাখুন ব্রেড ক্রাম্ব।

আরও পড়ুন : লেবানিজ নাইটে রাত হোক মধুর!

এবার ডিমের টুকরো গুলো ময়দা ও কর্নফ্লাওয়ার মাখিয়ে ডুবিয়ে দিন গুলে রাখা ডিমে। সেখান থেকে তুলে ব্রেড ক্রাম্ব মাখান ভালো করে। আবার ডিমের গোলায় চুবিয়ে ব্রেড ক্রাম্ব মাখান। ফিশ ফিঙ্গারের মতো শেপ দিন। তারপর ডিপ ফ্রাই করে নিন। বাইরে থেকে বোঝার উপায় থাকবে না এটা ফিশ নয়, এগ ফিঙ্গার। পরিবেশনের সময় দিন কাসুন্দ বা মেয়োনিজ ডিপ।

আরও পড়ুন : আনলক পর্বে উইকএন্ডে চলুন গড় পঞ্চকোট

আর তিন্নি কিন্তু তার পিপির হাতে ডিম ফিঙ্গার খেয়ে কথা দিয়েছিল ছ’মাসে একবার আসবে পিসির বাড়ি।আর তাতেই খুশি রুমিলাদেবী।

Related articles

মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক: নজর সরকারি কর্মীদের ডিএ-তে

রাজ্যের ক্ষমতায় আসার পর ১৫ দিনের মধ্যে মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখনও পর্যন্ত নটি দফতর পাঁচজন...

মস্কোয় ড্রোন হামলা, মৃত ১ ভারতীয়, আহত ৩

যুদ্ধবিরতির ইঙ্গিত দিলেও আদতে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ যে এখনও সেই একই গতিতে জারি রয়েছে তা ফের একবার প্রমাণিত হল...

‘বিচার হবেই’’! নিহত আপ্তসহায়কের বাড়িতে গিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর 

ঠিক ১১ দিন আগের সেই ভয়ঙ্কর রাতের ক্ষত এখনও দগদগে। বিধানসভা ভোটের ফলপ্রকাশের রেশ কাটতে না কাটতেই গত...

ব্রাউন সুগার পাচার বিজেপি জেলা সভাপতির ছেলের! গ্রেফতার ত্রিপুরায়

একদিকে বাংলায় বিজেপির নেতারা সীমান্ত নিরাপত্তায় মাঠে নেমে কাজ করা শুরু করেছেন। অন্যদিকে বিজেপি শাসিত রাজ্যগুলিতে সীমান্ত অনুপ্রবেশে...