Friday, May 8, 2026

৪০০ বছর ধরে হিমায়িত, উদ্ধার চমোইসের ‘বরফ মমি’

Date:

Share post:

৪০০ বছরের পুরনো ছাগলের দেহের সন্ধান মিলল ইটালির আল্পসে। বরফ ঘেরা পর্বতের এক অংশে আটকে ছিল হিমায়িত দেহাবশেষ। যা খুঁজে পান এক অভিযাত্রী। বহু পুরনো প্রাণীটির হিমায়িত মমি গবেষণার জগতে নতুন দিশা দেখাবে বলেই আশা করছেন বিজ্ঞানীরা।

অভিযাত্রী হারম্যান ওবারলেচনার আল্পস পর্বতে একটি বরফের খাঁজে ছাগলের দেহাবশেষটি দেখতে পায়। এর নাম চমোইস।হারম্যান পর্বতে ছ’ঘণ্টা ধরে ওপরে উঠেছিলেন। তিনি পৌঁছন এমন এক জায়গায় যেখানে আগ হয়তো কোনও অভিযাত্রী  আসেইনি। দীর্ঘ কাজের সুবাদে তিনি বুঝতে পেরেছিলেন হিমায়িত জিনিসটি কোনও গুরুত্বপূর্ণ জিনিস হতে পারে। তিনি খবর দেন আর্মিতে। বিশেষ হেলিপকপ্টার ওই প্রত্যন্ত এলাকা থেকে হিমায়িত মমিটি উদ্ধার করে।

আরও খবর : রিয়া-সৌভিকদের জামিন খারিজ

চমোইসিসের হিমায়িত দেহাবশেষ দেখে বিজ্ঞানীরা আশাবাদী দেহ সংরক্ষণে এবার নতুন পথের সন্ধান মিলবে। হারম্যান জানিয়েছেন, দীর্ঘদিন ওভাবে পড়ে থাকায় চমোইসিস অর্থাত্ ওই ছাগলটির ত্বক,চামড়া সম্পূর্ণ চুলহীন হয়ে গিয়েছিল।

১৯৯১ সালে ইতালীয় আল্পসেই অভিযাত্রীরা ৫,৩০০ বছরের পুরনো  মানুষের হিমায়তি দেহ পেয়েছিলেন।হিমায়িত বহু প্রাচীন দেহগুলোকে ‘আইস মমি’ হিসেবে বিজ্ঞানীরা চিহ্নিত করেছেন।

চ্যাম্পিয়ন স্কিয়ার ওবারলেচনার ইতালীয়-অস্ট্রিয়ান সীমান্তের কাছে দক্ষিণ টাইরোলের প্রত্যন্ত অঞ্চলে খুঁজে পান চমোইসিসের দেহাবশেষ। প্রথমে তিনি বুঝতেই পারেননি জিনিসটা কী? পরে তাঁর গুরুত্বপূর্ণ মনে হওয়ায় জিনিসটি নামানোর চেষ্টা করেন।১০,৫০০ ফুটি উচ্চতায় প্রাকৃতিক ভাবেই সংরক্ষিত হয়েছিল ৪০০ বছরের পুরনো ছাগলের দেহ। খুব সাবধানতায় সেটা ওপর থেকে নামানো হয়।

জীববিদরা মনে করছেন, মিশরের মমি যেমন এক বিস্ময়, তেমনই প্রাকৃতিক বরফ মমিও এক বিস্ময়। কীভাবে প্রকৃতির কোলে এত পুরনো দেহ সংরক্ষিত হতে পারে তা যদি জানা যায় ভবিষ্যতে হিমায়িত মমি তৈরি করা সম্ভব হবে।

Related articles

চন্দ্রনাথের মৃত্যুর তদন্তে ভিনরাজ্যে SIT সদস্যরা, বারাসতে উদ্ধার খুনে ব্যবহৃত দ্বিতীয় বাইক!

রাজ্যের বিদায়ী বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের (Chandranath Rath) খুনের ঘটনায় এবার ভিনরাজ্যের যোগ!শুক্রবার...

IPL: নিয়ম মানছে না একাধিক ফ্র্যাঞ্চাইজি, শৃঙ্খলা আনতে কড়া নির্দেশিকা বোর্ডের

আইপিএলের(IPL) কঠোরতা বাড়াচ্ছে বিসিসিআই(BCCI)। চলতি আইপিএল শেষের পথে। এরমধ্যে কিছু বিক্ষিপ্ত ঘটনা প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে বিসিসিআই সমস্ত...

সংখ্যালঘু উন্নয়ন করার কোনও দায় বিজেপির নেই, ওরা আমাদের ভোট দেয় না: দিলীপ

উন্নয়ন কি শুধুই ভোটবাক্সের রাজনীতির দিকে তাকিয়ে? প্রশ্ন তুলে দিল বিজেপি নেতা তথা খড়্গপুরের জয়ী বিজেপি (BJP) প্রার্থী...

দাদার দেখানো পথেই সাফল্য, ছাত্রীদের মধ্যে প্রথম বেদশ্রুতির লক্ষ্য ইঞ্জিনিয়ারিং

দাদার দেখানো পথে হেঁটেই সাফল্যের দেখা পেল মাধ্যমিকে ছাত্রীদের মধ্যে প্রথম হওয়া বেদশ্রুতি সিনহা(Bedoshruti Sinha )।২০১৪ মাধ্যমিকে দাদা...