Thursday, May 14, 2026

সকালে মেয়র, রাতে করোনা ওয়ার্ডের নার্স কিশোরী পেদনেকর

Date:

Share post:

সকালে মেয়র তিনি রাতে নার্স। করোনা বিধ্বস্ত মুম্বইতে এভাবেই সেবা কাজে নিজেকে নিয়োজিত করেছেন কিশোরী পেদনেকর। একসময় নার্সিং করতেন তিনি। পরে যোগদান করেন সক্রিয় রাজনীতিতে। শিবসেনার যোদ্ধা তিনি। হয়ে ওঠেন মুম্বইয়ের দাপুটে মেয়র।

কিন্তু চারদিকে যখন করোনা সংক্রমণ মহারাষ্ট্র জুড়ে হাহাকার তখন তাঁর নার্সিং এর ট্রেনিং নেওয়ার সময়ের শপথ মনে পড়ে। পাশাপাশি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে কোথায় উদ্বুদ্ধ হন তিনি। মনস্থির করেন হাসপাতালে নার্স হিসাবে রোগীদের সেবা করবেন।

আরও পড়ুন : NCB জানতো না মাদক-কাণ্ডে বলিউডি যোগ ! প্রথম সারির ২৫ জনকে সমন পাঠাবে

মেয়র হিসেবে, একদিন মুম্বইয়ের পুরসভা পরিচালিত হাসপাতালে পর্যবেক্ষণে গিয়েছিলেন তিনি। হাসপাতালে মেট্রন সেদিন তাকে বলেছিলেন তিনি যদি নার্সের পোশাক পড়ে যান তাহলে বাকি নার্সরা তাকে দেখে উদ্বুদ্ধ হতে পারেন। রাজি হয়েছিলেন তিনি।তাঁকে দেওয়া হয়ছিল নার্সের পোশাক, পিপিই কিট, মাস্ক। সেই পোশাক গায়ে দেওয়ার পরই তাঁর মনে বিশেষ আবেগ কাজ করতে শুরু করে। আগেই ঠিক করেছিলেন, রোগীদের সেবা করবেন। সেই মুহূর্তে নতুন করে শপথ নেন মেয়রের কাজের পাশাপাশি সেবা কাজ চালিয়ে যাবেন। সেই কাজে তিনি করেছিলেন গত কয়েকদিন ধরে।

আরও পড়ুন : ভারতীয় সেনা যেকোনও পরিস্থিতির জন্য তৈরি, সাংসদদের জানালেন রাওয়াত

কিন্তু হঠাত্ করেই তাঁর করোনা পজিটিভ ধরা পড়ে। ব়্যাপিড অ্যান্টিজেন টেস্টে রিপোর্ট পজিটিভ আসতেই হোম আইসোলেশনে চলে গিয়েছেন তিনি। কোনও উপসর্গই নেই তাঁর। মেয়র-নার্স কিশোরী দায়িত্বশীল নাগরিকক হিসেবে অনুরোধ করেছেন গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে যাঁরা এসেছেন তাঁরা যান সাবধান হয়ে হোম  আইসোলেশনে চলে যান। উপসর্গ দেখা দিলে সঙ্গে সঙ্গে করোনা পরীক্ষা করেন।

কিশোরী জানিয়েছে, দ্রুত সেরে উঠে আবার কাজে লাগবেন। মুম্বইয়ের পুরসভা আর করোনা রোগীর দেখভাল দুটোই ফের সামলাবেন। দেশের এই পরিস্থিতিতে তিনি কিছুতেই বসে থাকতে পারবেন না। আর করোনাকে ভয়ও পাবেন না। মরতেও দেবেন না কাউকে। শহরকে ভাইরাসমুক্ত না করা পর্যন্ত তার স্বস্তি নেই। দেশকে করোনামুক্ত করার লড়াইয়ে তিনি সামনের সারির যোদ্ধা হয়েই থাকবেন।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...