Saturday, March 14, 2026

ফের প্রতিষেধকের ট্রায়াল শুরু অক্সফোর্ডে

Date:

Share post:

ব্রিটিশ সরকারের সবুজ সঙ্কেত। ফের কোভিশিল্ডের পরীক্ষা শুরু করল অ্যাস্ট্রাজেনেকা। এক ভলেন্টিয়ার অসুস্থ হয়ে পড়ায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং সুইডিশ কোম্পানির তৈরি কোভিশিল্ড পরীক্ষা স্থগিত রাখা হয়।
ভাইরাসের টিকা ট্রায়ালের একেবারে শেষ পর্যায়ে এক স্বেচ্ছাসেবক টিকা নেওয়ার পর অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই ট্রায়াল বন্ধ করে দেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত জট খুলল।

অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছে, অক্সফোর্ড টিকার ট্রায়াল শুরু করার অনুমতি দিয়েছে ব্রিটিশ সরকার। সরকারের সংস্থা মেডিসিনস হেলথ রেগুলেটরি অথরিটি-র মতে, ওই টিকা নিরাপদ। সেই কারণেই ফের ট্রায়াল শুরুর বিষয়ে সবুজ সংকেত দেওয়া হয়েছে। ব্রিটেন, ভারত ছাড়াও আমেরিকা, ব্রাজিল ও দক্ষিণ আফ্রিকাতেও সাময়িক বন্ধ রাখা হয় অক্সফোর্ডের করোনা টিকার ট্রায়াল।

মানবদেহে কোনও প্রতিষেধক পরীক্ষার ক্ষেত্রে মাঝেমধ্যে এই ধরনের সাময়িক প্রতিবন্ধকতা তৈরি হয়। অক্সফোর্ড ইউনিভার্সিটির জেনার এবং অক্সফোর্ড ভ্যাকসিন গ্রুপের সঙ্গে অ্যাস্ট্রাজেনেকা তৃতীয় চূড়ান্ত পর্বের পরীক্ষা চালাচ্ছে। হাজারের বেশি স্বেচ্ছাসেবক নিজেদের শরীরে এই ভ্যাকসিন নিয়েছেন। এই প্রথম তাঁদের শরীরে কোনো সংক্রমণ ধরা পড়ে। তবে ফের ফের শুরু হওয়ায় আশার আলো দেখছে বিজ্ঞানী মহল।

আরও পড়ুন-স্থগিত অক্সফোর্ডের টিকার ট্রয়াল, দৌড়ে এগিয়ে ভারত বায়োটেকের ‘কোভ্যাকসিন’

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...