Wednesday, May 13, 2026

শাস্তি শেষ, শ্রীসন্থ আবার ক্রিকেটে ফিরতে পেরে বিহ্বল

Date:

Share post:

প্রতীক্ষার অবসান। দীর্ঘ ৭ বছরের নির্বাসন শেষ হলো শান্তাকুমারন শ্রীসন্থের। খেলতে পারবেন। ফিরতে পারবেন ২২গজে।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের অভিযোগে নির্বাসনের মুখে পড়েন শ্রীসন্থ। আজ, রবিবার শেষ হলো সেই মেয়াদ। ভারতের বিশ্বকাপ জয়ী দলের সদস্য, প্রাক্তন ভারতীয় স্পিড স্টার শ্রীসন্থ বলেন, এই দিনটার জন্য অপেক্ষা করেছিলাম। আমার পরিবারের কাছে এটা একটা বড় দিন। মুক্তি, স্বাধীনতা পেলাম। ক্রিকেট মাঠে ফেরার যে কী উচ্ছ্বাস, তা বোলে বোঝাতে পারব না।

২০১৩ সালে স্পট ফিক্সিংয়ের কারণে রাজস্থান রয়্যালসের যে তিনজন ক্রিকেটার অভিযুক্ত হয়ে বিসিসিআইয়ের সৌজন্যে নির্বাসিত হন, তারমধ্যে অন্যতম শ্রীসন্থ। তাঁকে জেলও খাটতে হয়েছিল।

২০১৫ সালে দিল্লি আদালত শ্রীসন্থকে নির্দোষ ঘোষণা করে। ২০১৮ সালে কেরল হাই কোর্ট বিসিসিআইকে আজীবন নির্বাসন তুলে নিতে নির্দেশ দেয়। ২০১৯-এ সুপ্রিম কোর্ট তাকে দোষী সাব্যস্ত করলেও শাস্তি কমাতে বলে বিসিসিআইকে। আজীবন থেকে শাস্তি কমে ৭ বছর হয়।

৩৭ বছরের শ্রীসন্থ এই সময়ে বিয়ে করেছেন। সিনেমায় নেমেছেন। জিম করে অসাধারণ শরীর করেছেন। কেরল রঞ্জি দল তাকে চেয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে কী ফিরতে পারবেন? ৩৭ বছরের ফাস্ট বোলারের কাছে যা প্রায় অসম্ভব। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কখন কী ঘটে যায়, কিচ্ছু বলা যায় না। আবার রেকর্ড ভেঙে ফিরতে পারেন কিনা সেটাও দেখার।

Related articles

বিদায় বেলায় টুটু মেলালেন মোহন-ইস্টকে, স্মৃতির সরণিতে সৌরভ-শিশিররা

টুটু বোসের(Tutu Bose) প্রয়াণে শোকস্তব্ধ ময়দান। বুধবার বালিগঞ্জের বসতবাড়ি, প্রতিদিনের কলকাতার সদর দফতর, ভবানীপুর ক্লাব, খিদিরপুরে মামার বাড়ির...

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...