Thursday, May 14, 2026

১৪৪ দিন পর সাধারণ যাত্রীদের নিয়ে দৌড় শুরু কলকাতা মেট্রোর

Date:

Share post:

করোনা মোকাবিলায় দীর্ঘ লকডাউন পর্ব পেরিয়ে প্রতীক্ষার অবসান। অবশেষে ১৪৪ দিন পর ফের সাধারণ যাত্রীদের জন্য ঘুরতে শুরু করল কলকাতা মেট্রোর চাকা। এর আগে গত ২২ মার্চ শহরের বুকে শেষবার সাধারণ যাত্রীদের নিয়ে চলেছিল কলকাতা মেট্রো। এবার আনলক ফেজ-ফোর পর্বে দিল্লি মেট্রোর পর দরজা খুলে গেল কলকাতা মেট্রোর।

যদিও গতকাল, রবিবার রাজ্য সরকারের অনুরোধে ও নিট পরীক্ষার্থীদের স্বার্থে আনুষ্ঠানিকভাবে মেট্রো চলাচল শুরু হয়। আর আজ, সোমবার থেকে নিউ নর্মালে শুরু হল স্বাভাবিক নিয়মে ফের মেট্রোর পথ চলা। এখন আপাতত সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কবি সুভাষ ও নোয়াপাড়ায় মধ্যে চলবে এই মেট্রো। প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন আসবে। প্রতিদিন আপ-ডাউন মিলিয়ে ৩৩ জোড়া ট্রেন চালানো হবে। রবিবার ও ছুটিরদিন মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

তবে করোনা আবহে রয়েছে বেশ কিছু নয়া বিধি-নিষেধ। যেমন, পাসের মাধ্যমে আগে থেকে সিট বুক করতে হবে যাত্রীদের। অনলাইনে সেই পাস জোগাড় করতে হবে। ‘পথদিশা মেট্রো অ্যাপ’ কিংবা কলকাতা মেট্রোর নিজস্ব ওয়েবসাইটে গিয়ে এই পাসের জন্য আবেদন করা যাবে। রবিবার রাত আটটা থেকে এই অনলাইন প্রক্রিয়া শুরু হয়। সেখানে সংশ্লিষ্ট যাত্রীকে তাঁর নাম, কোন স্টেশন থেকে উঠবেন এবং কোথায় নামবেন, তা জানাতে হবে। পাশাপাশি ১ ঘণ্টার নির্দিষ্ট স্লট বাছতে হচ্ছে। ওই সময় ট্রেন খালি থাকলে সঙ্গে সঙ্গে ই-পাস অনুমোদন করবে রেল। সময় ভেদে ওই বিশেষ রংয়ের ই-পাস দেখিয়ে স্টেশনে প্রবেশ করা যাবে। কেবল স্মাট কার্ড গ্রাহকরাই মেট্রো চড়তে পারবেন। কারণ, করোনা মোকাবিলায় টোকেন দেওয়া আপাতত বন্ধ রেখেছে মেট্রো কর্তৃপক্ষ।

 

Related articles

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...

IPL: আরসিবির বিরুদ্ধে হারেও টিকে নাইটদের প্লে অফের আশা, জানুন সমীকরণ

বড় রান করেও আরসিবির (RCB)কাছে হারতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে(KKR)। যা নাইটদের প্লে অফের স্বপ্নে বড় ধাক্কা। টানা...