Friday, May 15, 2026

“রানি লক্ষ্মীবাঈ কঙ্গনা, তাহলে কি বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী?” প্রশ্ন প্রকাশ রাজের

Date:

Share post:

কঙ্গনাকে নিয়ে সরগরম বি টাউন। মহারাষ্ট্র সরকারের সঙ্গে চরমে পৌঁছেছে সংঘাত। এরই মধ্যে অভিনেত্রীকে নিয়ে মিম শেয়ার করলেন, অভিনেতা প্রকাশ রাজ। নিজের টুইটার হ্যান্ডেলে ওই মিম পোস্ট করেছেন তিনি। ছবিতে লেখা আছে, “কঙ্গনা যদি রানি লক্ষ্মীবাই হন, তবে কি বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি?” যা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

মিমটির সারমর্ম হলো কঙ্গনা ‘‌মনিকর্ণিকা’ ছবিটি করার পর থেকেই নিজেকে জাতীয় নায়িকা বলে ভাবতে শুরু করেছেন। নিজেকে বাস্তবের রানি লক্ষ্মীবাঈ বলে মনে করছেন তিনি। যদি তাই হয়, তবে এখনও পর্যন্ত যে অভিনেতা-অভিনেত্রীরা বায়োপিকে অভিনয় করেছেন তাঁরাও বাস্তবের চরিত্র হয়ে উঠেছেন। ওই ছবিতে দেখানো হয়েছে, দীপিকা পাডুকোন পদ্মাবতী, ঋত্বিক রোশন আকবর, শাহরুখ খান অশোক, অজয় দেবগান ভগৎ সিং, আমির খান মঙ্গল পাণ্ডে এবং বিবেক ওবেরয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পোস্টের ক্যাপশনে লেখা, “এমনি জিজ্ঞেস করছি।”

দক্ষিণী ছবি থেকে উত্থান কিংবদন্তী অভিনেতা প্রকাশ রাজের। বলিউডের একজন প্রতিষ্ঠিত অভিনেতা তিনি। বলিউডের একাধিক ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছেন দক্ষিণী অভিনেতা। তবে অভিনেতা হিসেবেই শুধু পরিচিত নন তিনি। সাম্প্রদায়িক ও মৌলবাদী আগ্রাসনের বিরোধিতায় সোচ্চার হয়েছেন সব সময়। কঙ্গনাকে কেন্দ্র যে বিতর্ক তৈরি হয়েছে তা নিয়ে এতদিন পর্যন্ত চুপ করেছিলেন প্রকাশ রাজ। রসিকতার ছলেই এবার মুখ খুললেন তিনি। এই টুইট নিয়ে অবশ্য সমালোচনার মুখে পড়তে হয়েছে অভিনেতাকে। ওই পোস্টের কমেন্ট বক্সে কঙ্গনার অনুরাগীরা ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন-ভারত–চিন অস্থির পরিস্থিতি নিয়ে সংসদে বিবৃতি দিতে পারে মোদি সরকার

Related articles

পালাবদল হতেই রাজ্যের তিন বড় প্রকল্পে অনুমোদন রেলমন্ত্রীর

রাজ্যে পালাবদল হতেই রেলের তিনটি বড় প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। আগের সরকারের আমলে বারবার বাংলার প্রতি কেন্দ্রীয় বঞ্চনার...

IPL: দাদার থেকে টিপস পেলেন গিল! ইডেনের গ্যালারিতে তারকা অতিথিক3

শনিবার গুজরাট টাইটান্স কেকেআর(KKR) ম্যাচে আগে শুক্রবার ইডেনে তারকা অতিথি সিনিয়র গিল। শুক্রবার ইডেনে গুজরাট দল অনুশীলনে নামতেই ক্লাব...

ভোজশালা মন্দিরই! নমাজের জন্য অন্য জায়গা খুঁজে নেওয়ার নির্দেশ মধ্যপ্রদেশ হাই কোর্টের

বিতর্কিত ভোজশালা মন্দির-কমল মওলা মসজিদ মামলায় ঐতিহাসিক রায় দিল মধ্যপ্রদেশ হাই কোর্ট (Madhya Pradesh High Court)। শুক্রবার দীর্ঘ...

ভোট লুঠ হয়েছে, গণতান্ত্রিক উপায়ে বদলা নেব: মমতা, তৃণমূল নেতৃত্বকে আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ানোর নির্দেশ

ভোট লুঠ হয়েছে। গণতান্ত্রিক উপায়ে এর বদলা নেব। শুক্রবার, কালীঘাটে পরাজিত প্রার্থীদের নিয়ে বৈঠক মত তৃণমূল (TMC) সভানেত্রী...