Wednesday, May 13, 2026

কাদা মেখে-শাঁখ বাজিয়ে করোনা দূর করতে চেয়েছিলেন, উল্টে আক্রান্ত বিজেপি সাংসদ

Date:

Share post:

করোনা সংক্রমণের দাপট ক্রমশ বেড়েই চলেছে। ভারত-সহ প্রতিদিনই বিশ্বজুড়ে মারণ ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা লাফিয়ে বাড়ছে। বিজ্ঞানীরা রাত-দিন এক করে পরীক্ষা-নিরিক্ষা চালিয়ে যাচ্ছেন করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য। কিন্তু এদেশের বিজেপি নেতা-মন্ত্রীরা বিজ্ঞানীদেরও উপর দিয়ে যাচ্ছে। করোনা সংক্রমণ দূর করার জন্য একের পর এক টোটকা দিচ্ছে। এবার সেই তালিকায় নয়া সংযোজন, শাঁখ বাজালে ও কাদা মাখলে নাকি করোনা পালিয়ে যাবে। বিজেপি সাংসদ সুখবীর সিং জৌনপুরিয়া শাঁখ বাজিয়ে ও কাদা মেখে করোনা দূর করতে চেয়েছিলেন। উল্টে এবার তিনি নিজেই আক্রান্ত হলেন করোনায়।

সম্প্রতি বিজেপি সাংসদের সেই ভাইরাল হওয়া ভিডিওটিতে তাঁকে করোনা মোকাবিলায় কাদায় গড়াগড়ি খেতে দেখা গিয়েছে, তেমনই নাগাড়ে শাঁখ বাজাতেও দেখা যায়। এরপরই তিনি দাবি করেছিলেন, এসব করলেই করোনা থাকবে শতযোজন দূরে। কিন্তু বাস্তব, ঠিক তার বিপরীত আচরণ করল।

সোমবার থেকে শুরু হয় সংসদের বাদল অধিবেশন। সেখানে প্রবেশের আগেই সমস্ত সংসদ সদস্যদের করোনা টেস্ট করা বাধ্যতামূলক ছিল। আর পরীক্ষার পর ৩০ জন সংসদ সদস্যের রিপোর্ট পজিটিভ এসেছে। সেই তালিকায় রয়েছেন সুখবীর সিং জৌনপুরিয়াও। এরপরই নেটিজেনদের মধ্যে প্রশ্ন তুলতে থাকেন, কাদা মেখে আর শাঁখ বাজিয়ে শেষে কিনা করোনা কবলে পড়লেন সাংসদ!

আরও পড়ুন-মুঘলরা আমাদের হিরো না, মিউজিয়ামের নাম পরিবর্তন করে সাফাই যোগীর

Related articles

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...