Monday, March 30, 2026

গঙ্গার পাড়ে তর্পণের লাইন পড়ে যাবে তৃণমূলের! বিজেপি নেতার বিস্ফোরক মন্তব্য

Date:

Share post:

উত্তর কলকাতার বাগবাজার ঘাটে বিজেপির শহিদ তর্পণকে কেন্দ্র করে গতকাল, বুধবার ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। অনুমতি না থাকায় পুলিশ গেরুয়া শিবিরের সেই কর্মসূচিতে বাধা দেয়। যেখানে হাজির ছিলেন রাজ্য বিজেপি বেশকিছু শীর্ষ নেতা। বাগবাজার ঘাট থেকে সরে সরে যেতে বাধ্য হয় বিজেপি। তাদের শহিদ তর্পণ হয় পাশের গোলাবাড়ি ঘাটে। আর এই শহিদ স্মরণের কর্মসূচিতে পুলিশের বাধা নিয়ে এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়।

নদীয়ার কল্যাণীতে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে কার্যত বোমা ফাটালেন জয়। তিনি বলেন, “আমাদের শহিদ তর্পণ কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। তৃণমূলের নির্দেশেই এই কাজ করেছে তারা। পুলিশ তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমাদের মঞ্চ খুলে দেওয়া হয়েছে। আমাদের সিনিয়র নেতাদের তর্পণে বাধা দেওয়া হয়েছে। এটা কিন্তু খুব বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। মনে রাখবেন, আর কয়েক মাস বাদেই বিধানসভা নির্বাচন। মে মাসে ভোট, আর জুন মাসে পশ্চিমবঙ্গে সরকার গড়বে ভারতীয় জনতা পার্টি। তাই বলছি, এখনও সময় আছে। শুধরে যান। বিজেপিকে উত্তেজিত করবেন না। তাহলে কিন্তু গঙ্গার ঘাটে আপনাদের তর্পনের করার জন্য লাইন পড়ে যাবে।”

জয় বন্দ্যোপাধ্যায়ের এমন উস্কানি মূলক মন্তব্যের পর রাজ্য রাজনীতি নতুন করে আলোড়ন তৈরি হয়েছে। তাঁর এই বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইছে রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছেন, বিজেপি নেতার এমন বক্তব্য নতুন করে বাংলার রাজনীতিতে উত্তেজনা ছড়াতে পারে।

আরও পড়ুন : “কেউ পুজোর উৎসব থেকে বঞ্চিত হবেন না”, মহালয়ায় রাজ্যবাসীকে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর

Related articles

লাল সেলাম আর চোখের জলে প্রিয় বাবিনকে শেষ বিদায়

আড়ম্বর পছন্দ ছিল না। সহজ কথার মতোই সহজ জীবনযাত্রা ছিল। জনপ্রিয় অভিনেতা হয়েও ভুলে যাননি শিকড়কে। সেই কারণেই...

অনলাইনে ছুরি কিনে প্রেমিকাকে খুন! দেহাংশ ফ্রিজে সংরক্ষণ নৌসেনা কর্মীর

শ্রদ্ধাকাণ্ডের পুনরাবৃত্তি! বান্ধবীকে খুন করে দেহ টুকরো করার অভিযোগে গ্রেফতার (Navy Personnel Arrested) এক নৌসেনা কর্মী (৩০)। এই...

বিজেপিকে ভোট দিতে ধমকাচ্ছেন মমতা: কমিশনে নালিশ সুকান্ত-রিজিজুদের

বাংলার ভোটের ময়দানে প্রার্থী বিভ্রাটে জেরবার বিজেপি নেতারা। ধর্মের ভিত্তিতে ভোট আর এসআইআর করে ভোটার হারিয়েছে বিজেপি। এই...

মোবাইলে বিনামূল্যে দেখা যাবে আইপিএল! জেনে নিন উপায়

আইপিএল (IPL) শুরু হতেই ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আকাশছোঁয়া। সম্প্রচারে এসেছে বড় পরিবর্তন। পুরোপুরিভাবে ফ্রি নয় আইপিএলের সম্প্রচার। জিওহটস্টারের (Jio...